নিহত স্বর্ণার বাড়িতে আজ যাচ্ছেন রিজভী
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন

নিহত স্বর্ণার বাড়িতে আজ যাচ্ছেন রিজভী

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৬/১০/২০২৪ ১২:০৯:১৬ অপরাহ্ন

নিহত স্বর্ণার বাড়িতে আজ যাচ্ছেন রিজভী

ছবি:সংগৃহীত


কুলাউড়া সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে নিহত স্বর্ণা দাসের পরিবারের সাথে সাক্ষাৎ করতে আজ রোববার (০৬ অক্টোবর) মৌলভীবাজারের জুড়ীতে আসছে ‘আমরা বিএনপি পরিবার’ এর একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলে থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও আমরা বিএনপি পরিবারের প্রধান উপদেষ্টা আ্যডভোকেট রুহুল কবির রিজভী।

শনিবার বিকেলে আমরা বিএনপি পরিবার এর সদস্য সচিব কৃষিবিদ মো. মোকছেদুল মোমিন মিথুন গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবার-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় মৌলভীবাজার জেলার সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক হত্যার শিকার স্বর্ণা দাসের পরিবারের সাথে সাক্ষাৎ করবে আমরা বিএনপি পরিবার এর প্রতিনিধি দল। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও আমরা বিএনপি পরিবার-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

এ উপলক্ষে রোববার (০৬ অক্টোবর) সকাল ১১ টায় জুড়ী উপজেলার খাগটেকা বাজার সংলগ্ন মাঠে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ হোসেন বকুল, আলমগীর কবির, আহ্বায়ক ও বিশিষ্ট সাংবাদিক আতিকুর রহমান রুমন। এতে সভাপতিত্ব করবেন মৌলভীবাজার জেলা বিএনপির উপদেষ্টা শরিফুল হক সাজু।

প্রসঙ্গত, গত ১ সেপ্টেম্বর রাতে কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের লালারচক সীমান্ত দিয়ে মায়ের সঙ্গে অবৈধভাবে ভারতে যাওয়ার পথে বিএসএফের গুলিতে মারা যায় স্বর্ণা দাস।  স্বর্ণা জুড়ী উপজেলার পশ্চিমজুড়ী ইউনিয়নের কালনীগড় গ্রামের বাসিন্দা পরেন্দ্র দাসের মেয়ে। সে স্থানীয় নিরোধ বিহারী উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। 

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু