কুলাউড়ায় পূজা মণ্ডপে বিএনপি নেতাকর্মীরা অতন্দ্র প্রহরীরমত থাকবে
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন

কুলাউড়ায় পূজা মণ্ডপে বিএনপি নেতাকর্মীরা অতন্দ্র প্রহরীরমত থাকবে

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ১০/১০/২০২৪ ০৮:০৯:২৬ পূর্বাহ্ন

কুলাউড়ায় পূজা মণ্ডপে বিএনপি নেতাকর্মীরা অতন্দ্র প্রহরীরমত থাকবে

ছবি: সংগৃহীত


মৌলভীবাজারের কুলাউড়ায় নির্বিঘ্নে শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অতন্দ্র প্রহরীর মত পাশে পাবেন। মন্দির পাহারার পাশাপাশি দুষ্কৃতকারী যাতে শান্তিপ্রিয় এই উৎসবে কোন ষড়যন্ত্র করতে না পারে সেদিকেও আমরা সজাগ থাকব।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকেল ৫টায় দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এমন প্রতিশ্রুতি ব্যক্ত করেন জাতীয়তাবাদী কেন্দ্রীয় আইনজীবী ফোরামের সহসভাপতি ও জেলা বিএনপির সহসভাপতি এড. আবেদ রাজা।

এসময় উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাংগঠনিক সম্পাদক সুফিয়ান আহমদ, গণশিক্ষা বিষয়ক সম্পাদক বদরুল হোসেন খান, প্রচার সম্পাদক শেখ মো. শহীদুল্লাহ, ধর্ম বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক রেজাউল আলম ভূইয়া খোকন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক কাওছার আহমদ বাপ্পু,  উপজেলা ছাত্রদলের আহবায়ক সুলতান আহমদ টিপু প্রমূখ।

সংবাদ সম্মেলন শেষে নেতাকর্মীদের সাথে নিয়ে আবেদ রাজা কুলাউড়া পৌর শহরের বৃহৎ কালীবাড়ি পূজা মণ্ডপ পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে কুশল বিনিময় করেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু