শ্রীমঙ্গলে চালক হ ত্যা কা ন্ডে জড়িত একজনকে গ্রে ফ তা র
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে চালক হ ত্যা কা ন্ডে জড়িত একজনকে গ্রে ফ তা র

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৬/১০/২০২৪ ০৪:৪৩:৩১ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে চালক হ ত্যা কা ন্ডে জড়িত একজনকে গ্রে ফ তা র

ছবি: নিজস্ব


শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে টমটম চালকের লাশ পাওয়ার ২৪ ঘন্টার মধ্যে হত্যাকান্ডে জড়িত রুবেল আহমেদ  জসিম (৩০) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেলে শ্রীমঙ্গল থানা এলাকায় অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার সকালে শ্রীমঙ্গলের কালিঘাট চা বাগান এলাকা থেকে আবুল খয়ের নামে এক টমটম চালকের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে সেদিনই তথ্য প্রযুক্তির সহায়তায় আসামি রুবেল আহমেদ সাগর ওরফে জসিমকে গ্রেফতার করা হয়।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল জানান, ‘আমাদের গোপন সোর্স এবং তথ্য প্রযুক্তির সহায়তায় বিকেলেই জসিমকে আটক করি। আটকের পর তাকে জিজ্ঞাসাবাদের এক পর্য়ায়ে সে তার ৩/৪ জন সহযোগী মিলে টমটম চালক আবুল খয়েরকে হত্যার কথা স্বীকার করে।’

গ্রেফতারকৃত আসামি জসিমসহ আরও ৩/৪ জন গত ১৪ অক্টোবর রাত আনুমানিক ০৯ টার সময় ভিকটিম আবুল খয়েরকে অটোরিকসাসহ কালিঘাট চা বাগানে নিয়ে যায় এবং ভিকটিমের মিনি টমটম (মিশুক) ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে ভিকটিম তাদেরকে বাঁধা দিলে তারা ধারালো চাকু দিয়ে ভিকটিমের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। আসামিদের ধারালো চাকুর আঘাতে ভিকটিম মারা গেলে আসামিরা ভিকটিমের অটোরিকসা নিয়ে চলে যায়।

আসামীগন ভিকটিমের পরিচিত হওয়ায় এবং অটোরিকসা ছিনতাই করার সময় ভিকটিম আসামিদের চিনতে পারায় ভিকটিমকে হত্যা করা হয় বলে মামলার তদন্তকারী অফিসার এসআই তৌকির আহমেদ জানান।

বুধবার ভোরে গ্রেফতারকৃত আসামি জসিমের বসতঘরে অভিযান করে হত্যাকাণ্ডের সময় আসামির ব্যবহৃত রক্তের দাগ লেগে থাকা একটি প্যান্ট এবং একটি বেগুনী রংয়ের গোলগলা গেঞ্জি জব্দ করা হয়। মামলার ঘটনায় জড়িত অপরাপর আসামিদের গ্রেফতারের জন্য অভিযান পরিচালনা অব্যাহত আছে। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু