জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‌্যালী ও সমাবেশ
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‌্যালী ও সমাবেশ

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২২/১০/২০২৪ ১০:৪৮:১৪ পূর্বাহ্ন

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‌্যালী ও সমাবেশ

ছবি: সংগৃহীত


ছাত্র জনতার অঙ্গীকার নিরাপদ সড়ক হোক সবার এই প্রতিপাদ্য নিয়ে র‌্যালী ও সমাবেশের আয়োজন করেছে নিরাপদ সড়ক চাই মৌলভীবাজার জেলা শাখা। 

মঙ্গলবার ( ২২ অক্টোবর ) সকাল ১০টায় সময় মৌলভীবাজার জেলা প্রশাসক কার্য্যালয় প্রাঙ্গন থেকে র‌্যালী শুরু হয়ে র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মৌলভীবাজার প্রেসক্লাব সম্মুখে গিয়ে নিসচা মৌলভীবাজার জেলা শাখার সদস্য সচিব চৌধুরী মোহাম্মদ মেরাজের সঞ্চালনায় ও আহ্বায়ক সাহাব উদ্দিন আহমেদের সভাপতিত্বে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। 

উক্ত সমাবেশে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বুলবুল আহমদ, নিসচা উপদেষ্টা খালেদ চৌধুরী, বিআরটিএ সহকারী পরিচালক হাবিবুর রহমান, সদর ট্রাফিক সার্জেন্ট সাজিদ আহমদ, সংগঠনের যুগ্ম আহ্বায়ক মাওলানা মকবুল হোসাইন খান, এশিয়ান টিভি জেলা প্রতিনিধি  মাহবুবুর রহমান রাহেল, সদস্য সৈয়দ সিরাজুল ইসলাম সিরাজি,আয়েশা শাহনাজ রিনী,কামরুল হাসান,বজলুল হুদা শাপলু,মামুনুর রশিদ চৌধুরী মসু সহ আরো অনেকে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু