কুলাউড়ায় সাবেক এমপি এ.এন.এম ইউছুফের মৃ ত্যুবার্ষিকী পালিত
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

কুলাউড়ায় সাবেক এমপি এ.এন.এম ইউছুফের মৃ ত্যুবার্ষিকী পালিত

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ২৩/১০/২০২৪ ০২:৪০:০৬ পূর্বাহ্ন

কুলাউড়ায় সাবেক এমপি এ.এন.এম ইউছুফের মৃ ত্যুবার্ষিকী পালিত


মৌলভীবাজারের কুলাউড়ায় সাবেক এমপি মরহুম অ্যাডভোকেট এ.এন.এম ইউসুফের ১৫তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) মরহুমের ব্রাহ্মণবাজারস্থ নিজ এলাকার ইউছুফ গণি আদর্শ শিশু সদন ও জুনিয়র হাইস্কুল প্রাঙ্গণে ইউছুফ ফাউন্ডেশনের আয়োজনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির মধ্যে ছিল- কোরআন খতম, কবরে পুষ্পস্তবক অর্পণ, বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, চক্ষু চিকিৎসাসেবা, ওষুধ বিতরণ, আইনি পরামর্শ, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল।

এম.এ গণি আদর্শ কলেজের অধ্যক্ষ এ.এন.এম আলমের সভাপতিত্বে ও মরহুমের নাতি অ্যাডভোকেট আসিফ আদনানের সঞ্চালনায় স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন মরহুমের পুত্র বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট এ এন এম আবেদ রাজা।

বক্তব্যে তিনি বলেন, মানুষ বেঁচে থাকে তার কর্মের মাধ্যমে। তেমনিভাবে আমার পিতা মরহুম এ.এন.এম ইউসুফ জীবদ্দশায় রাজনীতির পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত ছিলেন বলে সর্বমহলে এখনও স্মরণীয় হয়ে রয়েছেন।

তিনি তার পিতার এসব সামাজিক কর্মকাণ্ড চলমান রাখার স্বার্থে মরহুমের পরিবার সবসময় পাশে থাকবে বলে আশ্বাস প্রদান করেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্যারিস্টার আজমল জিহাদ, লেখক, অনুবাদক ও রাজনৈতিক বিশ্লেষক জসিম উদ্দিন আজম, মরহুমের নাতি ব্যারিস্টার জাবেদ পলক, কুলাউড়া পৌরসভার সাবেক কাউন্সিলর জয়নাল আবেদিন বাচ্চু, বিএনপি নেতা মো. আকদ্দছ আলী, বদরুল হোসেন খান, ডা. কেরামত আলী, কলেজের সাবেক অধ্যক্ষ মো. শাহ আলম সরকার, লংলা আধুনিক ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আতাউর রহমান, সহকারী অধ্যাপক একেএম শাহজালাল, মো. মোতাহের হোসেন, সাবিনা ইয়াসমিন, শাহানারা রুবি প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিনসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষিকাসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কুলাউড়া উপজেলায় অসংখ্য শিক্ষা, ধর্মীয়, সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা, পৃষ্ঠপোষক ও উপদেষ্টা অ্যাডভোকেট এ.এন.এম ইউসুফ ৯২ বছর বয়সে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে ২০০৯ সালে ঢাকায় ইন্তেকাল করেন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু