কমলগঞ্জ চেয়ারম্যান আশীদ আলীর ছেলে খোকন গ্রেফতার
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন

কমলগঞ্জ চেয়ারম্যান আশীদ আলীর ছেলে খোকন গ্রেফতার

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৬/১০/২০২৪ ০৯:৫৫:০০ পূর্বাহ্ন

কমলগঞ্জ চেয়ারম্যান আশীদ আলীর ছেলে খোকন গ্রেফতার

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়ন চেয়ারম্যান ( ইউনিয়ন আওমীলীগ সভাপতি) আশীদ আলীর ছোট ছেলে খোকনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ অক্টোবর) রাতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতার হোসেন।

পুলিশ সুত্রে জানা যায়, মাধবপুর ইউপি চেয়ারম্যান আশীদ আলীর বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হামলার অভিযোগ রয়েছে। তার দুই ছেলে।  বড় ছেলের নাম শাহআলম ও ছোট ছেলের নাম খোকন। এই দুই ছেলের বিরুদ্ধে এলাকায়, সড়ক ডাকাতি, মাদক বিক্রি, গাছ চুরিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এর মধ্যে গত কিছুদিন আগে কমলগঞ্জ থানা পুলিশ তার বড় ছেলে শাহআলমকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে। গতকাল রাতে পুলিশ অভিযান করে ছোট ছেলেকে আটক করে।

এছাড়াও চেয়ারম্যান আশীদ আলীর বিরুদ্ধে নন্দরানি চা বাগান ম্যানেজার খুন, সংবাদকর্মী হুসেন হত্যা চেষ্টা মামলাসহ আওয়ামী সরকারের প্রভাব খাটিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে। অনেক ব্যাক্তিরা প্রাণের ভয়ে তাদের অপকর্মের প্রতিবাদ করার সাহস পায় না।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতার হোসেন মাধবপুর ইউপি চেয়ারম্যান মো. আশীদ আলীর ছোট ছেলে মো. খোকন মিয়াকে আটকের সত্যতা নিশ্চিত করেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু