এলপিএল নিলামে ২৪ বাংলাদেশি ক্রিকেটার
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৩২ AM

এলপিএল নিলামে ২৪ বাংলাদেশি ক্রিকেটার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০৬/২০২৩ ১২:১৫:৩৪ PM

এলপিএল নিলামে ২৪ বাংলাদেশি ক্রিকেটার

বাংলাদেশি ক্রিকেটার


আসন্ন লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) এবারই প্রথমবারের মতো সব খেলোয়াড়দের নিয়ে নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে। সবমিলিয়ে ৩৫৫ জন ক্রিকেটারের নাম উঠবে এই নিলামে। যেখানে তামিম ইকবালসহ বাংলাদেশ থেকে নাম রয়েছে ২৪ জন ক্রিকেটারের।

আগামী ১৪ জুন কলম্বোর সাং-রিলা হোটেলে অনুষ্ঠিত হবে নিলাম। এদিকে শ্রীলঙ্কা থেকে ২০২ জন ক্রিকেটারের নাম উঠবে নিলামে। এর বাইরে দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ জন পাকিস্তানের, অস্ট্রেলিয়া ও বাংলাদেশ থেকে ২৪ জন, ওয়েস্ট ইডিজের ১৭ জন ও দক্ষিণ আফ্রিকার থাকবে ১০ জন ক্রিকেটার।

বাংলাদেশ থেকে তামিম ছাড়াও নিলামে ওঠার জন্য চূড়ান্ত হওয়া বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে আছেন মুশফিকুর রহিম, লিটন দাস, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, এনামুল হক বিজয়, নুরুল হাসান সোহান, আফিফ হোসেন ধ্রুব, নাসুম আহমেদরা। এছাড়া বিদেশিদের মধ্যে ক্রিস লিন, এভিন লুইস, লেন্ডল সিমন্স, ইমাদ ওয়াসিম, টিম সেইফার্ট, রাসি ভ্যান ড্যার ডুসেন, শোয়েব মালিক, সিকান্দার রাজা, ইশ সোধিরা অন্যতম। 

নিলামের জন্য নাম লিখিয়েছেন ভারতের বিশ্বকাপজয়ী সাবেক ক্রিকেটার সুরেশ রায়নাও। এর আগে সরাসরি চুক্তিতে গল গ্ল্যাডিয়েটর্স নাম লিখিয়েছেন সাকিব আল হাসান। এছাড়া সরাসরি চুক্তিতে দল পেয়েছেন বাবর আজম, ডেভিড মিলার, নাসিম শাহ, তাব্রাইজ শামসি, ফখর জামানরা।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা
নিজেকে প্রমাণ করলেন রোনালদো
শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে