ফ্যাসিবাদী শাসনের অবসান হয়েছে মানুষ অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হয়েছে: এম নাসের রহমান
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন

ফ্যাসিবাদী শাসনের অবসান হয়েছে মানুষ অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হয়েছে: এম নাসের রহমান

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৭/১০/২০২৪ ১০:০৫:৩১ পূর্বাহ্ন

ফ্যাসিবাদী শাসনের অবসান হয়েছে মানুষ অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হয়েছে: এম নাসের রহমান

ছবি: নিজস্ব


ফ্যাসিবাদী আওয়ামীলীগ সরকার বিএনপি’র সর্বস্তরের নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট মামলা দিয়ে ঘর ছাড়া এমনকি দেশ ছাড়া করেছিল। দেশের বহু নেতা-কর্মীকে গুম করা হয়েছিল। যাদের আজও কোন হদিস পাওয়া যায়নি। এই প্রতিকুল অবস্থার মধ্যে বৃহৎ আকারে না হলেও ভিন্ন কৌশলে কেন্দ্রীয় বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। কিন্তু প্রকাশ্যে বৃহৎ সমাবেশ করা সম্ভব হযনি। এখন ফ্যাসিবাদী শাসনের অবসান হয়েছে। মানুষ অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হয়েছে। রাজনৈতিক যেকোন কর্মসূচি পালনে এখন আর কোন বাধা নেই, বিধায় দলের তৃণমূল পর্য়ায়ের নেতা-কর্মীদের উজ্জীবিত করতেই এ সমাবেশ সহ নানা কর্মসূচি পালন করা হচ্ছে।

শনিবার  (২৬ অক্টোবর) বিকাল ৪টার রাজনগর সরকারি ডিগ্রি কলেজ মাঠে রাজনগর উপজেলা বিএনপি’র আয়োজনে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মৌলভীবাজার জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান এ কথা বলেন।

রাজনগর উপজেলা বিএনপির সভাপতি জিতু মিয়ার সভাপতিত্বে ও উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আব্দুল কাইয়ুম বকুলের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ুন, জেলা বিএনপির সহ সভাপতি এম এ মুকিত, সহ সভাপতি আশিক মোশারফ, সহ সভাপতি জামি আহমদ, সহ সভাপতি হেলু মিয়া, যুগ্ম সম্পাদক ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বকসী মিছবাহ-উর রহমান।

বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্বাস আলী, সাংগঠনিক সম্পাদক এনামুল হক চৌধূরী, দপ্তর সম্পাদক রুপক চন্দ্র দেব সহ ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

উপজেলা বিএনপির দলীয় সূত্র জানায়, ২০০৮ সালের জাতীয় নির্বাচনের পর দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদী আওয়ামী দুঃশাসনে জর্জড়িত দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি কোন রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করার মত পরিবেশ পায়নি।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু