৭০০ শিক্ষার্থী নিয়োগ পাচ্ছে ট্রাফিক পুলিশে
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন

৭০০ শিক্ষার্থী নিয়োগ পাচ্ছে ট্রাফিক পুলিশে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/১০/২০২৪ ০৬:০৬:১৮ পূর্বাহ্ন

৭০০ শিক্ষার্থী নিয়োগ পাচ্ছে ট্রাফিক পুলিশে

ছবি : ফাইল ফটো


সহায়ক ট্রাফিক পুলিশ হিসেবে ৭০০ শিক্ষার্থীকে নিয়োগ দেবে অন্তর্বর্তী সরকার। পার্ট টাইম চাকরি হিসেবে দিনে চার ঘণ্টা দায়িত্ব পালন করবেন তারা।

অন্তর্বর্তী সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ এ তথ্য জানিয়েছেন। ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে বুধবার (৩০ অক্টোবর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলন তিনি একথা বলেন। আসিফ মাহমুদ বলেন, বলেন, প্রত্যেক সেক্টরেই শিক্ষার্থীদের কাজের সুযোগ দেওয়া হবে। আগামীর বাংলাদেশ বিনির্মাণে তাদের এখন থেকেই প্রস্তুত করা হচ্ছে। এক হাজার যুবক নিয়ে ট্রাফিক সচেতনতামূলক একটি কোর্স করানো হয়। সেখান থেকেই ৭০০ জন যোগ দিচ্ছেন, বলে জানান তিনি।

ট্রাফিক নিয়ন্ত্রণে প্রাথমিকভাবে ৪০০ জন নেওয়া হবে। পর্যায়ক্রমে ৭০০ জনের নিয়োগ হবে বলে জানিয়েছেন এই উপদেষ্টা।

শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা বলেন, সকাল এবং বিকেল এই দুই সময়ে যানজট বেশি থাকে তাই ৪ ঘণ্টা করে তারা এই কাজ করবেন। ছাত্রদের পড়াশোনা শেষ হলে তাদের আগ্রহ থাকলে তাদের স্থায়ীকরণের বিষয়টি বিবেচনা করা হবে।

দেশে ২৬ লাখ গ্রাজুয়েট বেকার রয়েছে জানিয়ে আসিফ মাহমুদ বলেন, মোট বেকারের সংখ্যা ১ কোটি ১৮ লাখ। আগামী ২ বছরে ৫ লাখ যুবকের কর্মসংস্থান করার উদ্যোগ নেবে সরকার। এবং ৯ লাখ যুবককে ট্রেনিং দেওয়া হবে বলেও জানান তিনি।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের উদ্যোগ
গোয়াইনঘাটে ট্রলি ও ট্রাকের সং/ঘ/র্ষে কিশোর নি/হ/ত
সিলেটে চার বাসে অ/গ্নিসংযোগ
মাধবপুরে বন্ধুর বাড়িতে মিলল যুবকের ম/র/দেহ
তাহিরপুরে গ্রামীণ ব্যাংকে আ/গু/ন
উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক
সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার