দেশ পুনর্গঠনে সবার সহযোগিতা প্রয়োজন: তথ্য উপদেষ্টা
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন

দেশ পুনর্গঠনে সবার সহযোগিতা প্রয়োজন: তথ্য উপদেষ্টা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/১০/২০২৪ ০৬:৪২:০৯ পূর্বাহ্ন

দেশ পুনর্গঠনে সবার সহযোগিতা প্রয়োজন: তথ্য উপদেষ্টা

উপদেষ্টা নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত


দলমত নির্বিশেষে যে সমঝোতার মাধ্যমে অভ্যুত্থান সংঘটিত হয়েছে, সেই সমঝোতা এখন বিঘ্নিত হচ্ছে। দেশ পুনর্গঠনে সকলের সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম।

আজ বুধবার (৩০ অক্টোবর) বিকেলে প্রেস ইনস্টিটিউটে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে ৩৫০ জন সাংবাদিককে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, এখনও সংস্কার কাজ চলছে। কিছু মৌলিক সংস্কার করার আগে যদি নির্বাচন দেয়া হয়, তা কেবল ক্ষমতার হাতবদলই হবে। তাই সেই সংস্কারের কাজ চলছে বলে জানান তিনি।

সকল বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি ইস্যুতে তথ্য উপদেষ্টা বলেন, যেকোনো জাতীয় নির্বাচনের আগে ছাত্র সংসদ নির্বাচন হওয়া প্রয়োজন। এর মধ্য দিয়ে ছাত্ররা নিজেদের অধিকার ফিরে পাবে।

দেশ পুনর্গঠনে সকল রাজনৈতিক দলকে সহযোগিতার আহ্বান জানান তিনি। তার বক্তব্য শেষে ৩৫০ জন সাংবাদিক পরিবারকে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের উদ্যোগ
গোয়াইনঘাটে ট্রলি ও ট্রাকের সং/ঘ/র্ষে কিশোর নি/হ/ত
সিলেটে চার বাসে অ/গ্নিসংযোগ
মাধবপুরে বন্ধুর বাড়িতে মিলল যুবকের ম/র/দেহ
তাহিরপুরে গ্রামীণ ব্যাংকে আ/গু/ন
উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক
সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার