ডেঙ্গুতে আরও ৪ জনের মৃ ত্যু, হাসপাতালে ১১৫৪
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃ ত্যু, হাসপাতালে ১১৫৪

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/১০/২০২৪ ০৯:৪৮:২০ পূর্বাহ্ন

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃ ত্যু, হাসপাতালে ১১৫৪

ছবি : সংগৃহীত


গত ২৪ ঘণ্টায় সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু আক্রান্ত আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশে নতুন এক হাজার ১৫৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (৩০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ৯৪ জন, চট্টগ্রাম বিভাগে ১৩২ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৩৯ জন, ঢাকা উত্তর সিটিতে ২৫০ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৪৭ জন, খুলনা বিভাগে ১৪৫ জন রয়েছেন।

এছাড়াও রাজশাহী বিভাগে ৬৫ জন, ময়মনসিংহ বিভাগে ৪৪ জন, রংপুর বিভাগে ৩৬ জন এবং সিলেট বিভাগে ২ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

এদিকে গত এক দিনে সারাদেশে ১২০০ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৫৬ হাজার ৩১৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এবছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৬০ হাজার ৫৭৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২৯০ জনের।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের উদ্যোগ
গোয়াইনঘাটে ট্রলি ও ট্রাকের সং/ঘ/র্ষে কিশোর নি/হ/ত
সিলেটে চার বাসে অ/গ্নিসংযোগ
মাধবপুরে বন্ধুর বাড়িতে মিলল যুবকের ম/র/দেহ
তাহিরপুরে গ্রামীণ ব্যাংকে আ/গু/ন
উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক
সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার