শ্রীমঙ্গলে শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা বিষয়ক কর্মশালা
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা বিষয়ক কর্মশালা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩১/১০/২০২৪ ০৬:২৪:০১ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা বিষয়ক কর্মশালা

ছবি : সংগৃহীত


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা সংক্রান্ত বিষয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, মৌলভীবাজারের আয়োজনে শ্রীমঙ্গলস্থ উপ মহাপরিদর্শকের কার্যালয়ের সভাকক্ষে এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন।

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর মৌলভীবাজারের উপ মহাপরিদর্শক মোহাম্মদ মাহবুবুল হাসানের সভাপতিত্বে এ কর্মশালায় বিশেষ অতিথি বক্তব্য দেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব।

এ সময় উপস্থিত ছিলেন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর মৌলভীবাজার কার্যালয়ের শ্রম পরিদর্শক (সাধারণ) সুধাংশু শেখর দাস, মাহবুবুর রহমান, তপন রায়, মো. মতিউর রহমান, মো. জুয়েল মিয়া, মো. আরাফাত আলীসহ অত্র কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

প্রশিক্ষণ শেষে জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর মৌলভীবাজার কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তাদের দপ্তর, ফুল বাগানসহ বিভিন্ন স্থাপনা উপস্থিত সকলকে নিয়ে ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেন।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু