মৌলভীবাজারে জাতীয় সমবায় দিবস পালিত
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন

মৌলভীবাজারে জাতীয় সমবায় দিবস পালিত

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০২/১১/২০২৪ ০২:১৭:৫৯ পূর্বাহ্ন

মৌলভীবাজারে জাতীয় সমবায় দিবস পালিত


'সমবায়ে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ'- এই প্রতিপাদ্য নিয়ে সারা দেশের মতো মৌলভীবাজারেও জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

শনিবার (২ নভেম্বর) সকালে জেলা প্রশাসন ও জেলা সমবায় বিভাগের যৌথ আয়োজনে জেলা প্রশাসক প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনসহ জাতীয় সঙ্গীত পরিবশন করা হয়।

পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুস সালামের সভাপতিত্বে ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন।

এছাড়া বক্তব্য রাখেন দৈনিক বাংলার দিন এর সম্পাদক বকশি ইকবাল আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. শামছুল হক, আঞ্চলিক সমবায় ইনস্টিটিউটের অধ্যক্ষ গাজী মো. সালাহ উদ্দিন, ইউসিসি’র সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম প্রমুখ।

আলোচনায় সমবায়ের ওপর আলোকপাত করেন জেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ রহিম উদ্দিন তালুকদার।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু