বড়লেখায় সড়ক দু র্ঘট না য় প্রবাসীর মৃ ত্যু
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন

বড়লেখায় সড়ক দু র্ঘট না য় প্রবাসীর মৃ ত্যু

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ০৩/১১/২০২৪ ০৪:৪৮:০৯ পূর্বাহ্ন

বড়লেখায় সড়ক দু র্ঘট না য় প্রবাসীর মৃ ত্যু

ছবি : নিজস্ব


মৌলভীবাজারের বড়লেখায় সড়ক দুর্ঘটনায় এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। রোববার (০৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় মোটরসাইকেলে করে দুধ বিক্রয় করার জন্য পৌরশহরস্থ হাজীগঞ্জ বাজারে যাওয়ার পথে বড়লেখা- বিয়ানীবাজার আঞ্চলিক মহাসড়কের পাখিয়ালা চৌমুহনী এলাকায় রাস্তার আইল্যান্ডের সাথে ধাক্কায় প্রাণ যায় যুবকের।

নিহত ব্যক্তি উপজেলার কাঠালতলী ইউনিয়নের উত্তরভাগ গ্রামের সাবেক ইউপি সদস্য মৃত আপ্তাব উদ্দিনের ২য় ছেলে জিয়াবুর রহমান (৩৬)। 

প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ৭টার দিকে জিয়াবুর রহমান মোটরসাইকেল যোগে  বাড়ি হতে দুধ বিক্রয় করতে বাজারে যাওয়ার পথে  পৌরশহরের পাখিয়ালা চৌমুহনী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার আইল্যান্ডের সাথে ধাক্কা লেগে মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান।স্থানীয়রা প্রচন্ড রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। জিয়াবুর রহমান দীর্ঘদিন থেকে প্রবাসে (কাতার) ছিলেন।গত ২ মাস পূর্বে তিনি ছুটি পেয়ে বাড়িতে আসেন। 

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম সকাল ১১ টায় দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার আইল্যান্ডের সাথে  ধাক্কায় প্রবাস থেকে আসা এক যুবকের মৃত্যু হয়েছে। কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের হাতে হস্তান্তর করা হয়েছে।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু