ডা. মুহাম্মদ কুতুব উদ্দিন এডুকেশন ট্রাস্টের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন

ডা. মুহাম্মদ কুতুব উদ্দিন এডুকেশন ট্রাস্টের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৪/১১/২০২৪ ০৭:২৭:০৯ পূর্বাহ্ন

ডা. মুহাম্মদ কুতুব উদ্দিন এডুকেশন ট্রাস্টের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের শমসেরগঞ্জ গ্রামে বিনামূল্যে চক্ষু শিবিরের আয়োজন করেছে আলহ্বাজ ডা. মুহাম্মদ কুতুব উদ্দিন এডুকেশন ট্রাস্ট।

সোমবার সকাল থেকে বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায় চারশত পঞ্চাশ জন পুরুষ ও শিশুকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এই ক‍্যাম্প থেকে বিনামূল্যে ঔষধ চশমা ও ছানি পড়া রোগীদের অপারেশন করা হয়।

আলহ্বাজ ডা. মুহাম্মদ কুতুব উদ্দিন এডুকেশন ট্রাস্ট্রের চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম বলেন, আমাদের এলাকার অনেক লোক আছেন অবহেলার কারণেই হোক কিংবা অথনৈতিক কারণেই হোক, চোখের যত্নে তারা অবহেলা করেন। কিন্তু চোখ তো একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। আমাদের এলাকায় এতো রুগী পাওয়া যাবে তা ভাবিনি। আমি মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানচ্ছি। প্রতিবছর এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা।

ক‍্যাম্প পরিদর্শন করেন মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক সৈয়দ মসাহিদ আহমদ চুন্নু, ব্যবসায়ী এখলাছুর রহমান, আলহ্বাজ ডা. মুহাম্মদ কুতুব উদ্দিন এডুকেশন ট্রাস্ট্রের চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম, ট্রাস্টের পরিচালক মো. জহিরুল ইসলাম প্রমুখ।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু