কুলাউড়ায় ই য়া বা স হ মহিলা আ ট ক
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন

কুলাউড়ায় ই য়া বা স হ মহিলা আ ট ক

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৮/১১/২০২৪ ১০:১৪:১৯ পূর্বাহ্ন

কুলাউড়ায় ই য়া বা স হ মহিলা আ ট ক

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের কুলাউড়া উজেলায় ইয়াবাসহ রুজিনা বেগম (২৫) কে আটক করেছে মাদকদ্রব্য অধিদপ্তর।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) শরীফপুর ইউনিয়নের ইটারঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়, মৌলভীবাজার এর পরিদর্শক জাকির হোসেন এর নেতৃত্বে বিভাগীয় স্টাফ ও পুলিশ ফোর্সের সমন্বয়ে একটি রেইডিংপার্টি কুলাউড়া থানাধীন শরীফপুর ইউপি ইটারঘাট এলাকাস্থ অভিযান চারিয়ে আসামী রুজিনা বেগম(২৫) এর দখলীয় বসতঘর হতে ২০০০(দুই হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ আসামী রুজিনা বেগমকে গ্রেফতার করা হয়।

আসামী মোঃ জলাল মিয়া প্রকাশ জালাল (৩১) ঘটনার সময় পলাতক থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয় নাই। আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কুলাউড়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।

মৌলভীবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ মিজানুর রহমান  বিষয়টি নিশ্চিত করেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু