বড়লেখায় যুবদল স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের উদ্যোগে যৌ থ র‍্যালি
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন

বড়লেখায় যুবদল স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের উদ্যোগে যৌ থ র‍্যালি

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ০৯/১১/২০২৪ ০৯:০০:২২ পূর্বাহ্ন

বড়লেখায় যুবদল স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের উদ্যোগে যৌ থ র‍্যালি

ছবি: নিজস্ব


ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার (৯ নভেম্বর) দুপুরে মৌলভীবাজারের বড়লেখায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। এর আগে মূহুর্মূহু স্লোগানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে দলীয় নেতাকর্মীরা অস্থায়ী কার্যালয়ের সম্মূখে জড়ো হতে থাকেন পরে পৌর শহরের দক্ষিণ বাজার থেকে সহস্রাধীক নেতা-কর্মীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে অস্থায়ী কার্যালয়ের সম্মূখে গিয়ে শেষ হয়। 

এতে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদল মৌলভীবাজার জেলা সহ সভাপতি সাইফুল ইসলাম খোকন, সহ সভাপতি আব্দুল হাফিজ ললন। উপজেলা যুবদলের আহ্বায়ক এস এম শরিফুল ইসলাম বাবলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির পলাশ, সদস্য সচিব ইকবাল হোসেন। পৌর যুবদলের আহ্বায়ক শফিকুজ্জামান শফিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুমন আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রায়হান মুহাম্মদ মুজিব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর আলম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সুমন আহমদ, সদস্য সচিব শরিফ উদ্দিন ইমন।

উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আরিফুল ইসলাম , যুগ্ম আহবায়ক সাদিকুর রহমান, সিরাজুল ইসলাম রিপন, পৌর ছাত্রদলের আহ্বায়ক শাহরিয়ার ফাহিম,কলেজ ছাত্রদলের আহ্বায়ক জাফর আহমদসহ যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু