মৌলভীবাজারে নির্ঝর মেধা প্রকল্প, মেধা নির্বাচনী পরীক্ষার পুরস্কার বিতরণ
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন

মৌলভীবাজারে নির্ঝর মেধা প্রকল্প, মেধা নির্বাচনী পরীক্ষার পুরস্কার বিতরণ

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১০/১১/২০২৪ ১১:১১:১২ পূর্বাহ্ন

মৌলভীবাজারে নির্ঝর মেধা প্রকল্প, মেধা নির্বাচনী পরীক্ষার পুরস্কার বিতরণ

ছবি: নিজস্ব


নির্ঝর মেধা প্রকল্প মৌলভীবাজারের ২০২২ ও ২০২৩ সালের ৩২ ও ৩৩ তম মেধা নির্বাচনী পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ৯ নভেম্বর শনিবার সকাল ১১ ঘটিকার সময় মৌলভীবাজার পৌরসভার পৌর মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

অধ্যাপক মোঃ সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের চেয়ারম্যান প্রফেসর মো:জাকির আহমদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: মনছুর আলমগীর, শ্রীমঙ্গল সরকারি কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ রফি আহমদ চৌধুরী।

অনুষ্ঠানের শুরুতে পুরস্কার প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের অনেকেই তাদের অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখে। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন দি ফ্লাওয়ার্স কে, জি এন্ড হাই স্কুল মৌলভীবাজারের প্রধান শিক্ষক রেজাউর রহমান, যুগ্ম সম্পাদক নির্ঝর, অধ্যক্ষ মহিলা কলেজ কুলাউড়া শাহ গিয়াস উদ্দিন এবং নির্ঝরের সম্পাদক সুরাইয়া বেগম চৌধুরী। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন নির্ঝরের সাংগঠনিক সম্পাদক মান্নান আহমেদ।

উল্লেখ্য যে ২০২২ ও ২০২৩ সালের বৃত্তিপ্রাপ্ত ১৯০ জন ছাত্রছাত্রীকে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। ২০২২ ও ২০২৩ সালের শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গল এবং শ্রেষ্ঠ মাধ্যমিক বিদ্যালয় দি ফ্লাওয়ার্স কে,জি এন্ড হাই স্কুল মৌলভীবাজার।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু