হবিগঞ্জের সাবেক মেয়র জি কে গউছসহ ৪ বিএনপি নেতার জামিন নামঞ্জুর
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:৪০ AM

হবিগঞ্জের সাবেক মেয়র জি কে গউছসহ ৪ বিএনপি নেতার জামিন নামঞ্জুর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০৯/২০২৩ ০৯:৪৩:০৩ AM

হবিগঞ্জের সাবেক মেয়র জি কে গউছসহ ৪ বিএনপি নেতার জামিন নামঞ্জুর

ছবি: সংগৃহীত


হবিগঞ্জের সাবেক পৌর মেয়র ও বিএনপির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক জি কে গউছসহ বিএনপির চার নেতার জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন।

অন্য নেতারা হচ্ছেন- জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট কামাল উদ্দিন আহমেদ সেলিম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ মুশফিক হোসেন ও জেলা যুবদলের যুগ্ম আহবায়ক রুবেল আহমেদ চৌধুরী।

পুলিশ ও দলীয় সূত্রে জানা যায়, ১৯ আগস্ট বিএনপির পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষ হয়। এতে শতাধিক নেতাকর্মী আহত হন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ৭শ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের ওপর হামলা ও বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা দায়ের করে। এ মামলায় হাইকোর্ট থেকে জামিন নিতে গিয়ে ২৯ আগস্ট ঢাকায় গ্রেপ্তার হন জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট কামাল উদ্দিন আহমেদ সেলিম, স্বেচ্ছাসেবক দল আহবায়ক সৈয়দ মুশফিক হোসেন ও যুবদল যুগ্ম আহবায়ক রুবেল আহমেদ চৌধুরী। একই দিন হাইকোর্ট থেকে জামিন নিয়ে বের হলে রাতে ঢাকার কাকরাইল থেকে গ্রেপ্তার হন বিএনপির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক জি কে গউছ। তাকে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মোহিত ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. আবু জাহিরকে কারাগারে বসে হত্যার পরিকল্পনার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

আসামিপক্ষের আইনজীবী আব্দুল কাইয়ূম বিষয়টি নিশ্চিত করে  জানান, সোমবার বিএনপির এই চার নেতাকে ঢাকা কারাগার থেকে হবিগঞ্জ কারাগারে স্থানান্তরিত করা হয়। তাদেরকে পৃথক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। মঙ্গলবার তাদেরকে হবিগঞ্জ আদালতে হাজির করে জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করেন।

এম সি



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভাইরাল ভিডিও: নিজপাট ইউপি চেয়ারম্যানকে ঘিরে ৫ সদস্যের তদন্ত কমিটি
জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় বৃক্ষরোপণের বিকল্প নেই, এমপি তাহসিনা রুশদী লুনা
জকিগঞ্জে বিশ্বকাপের খেলা দেখাকে কেন্দ্র করে যুবক খু'ন
জুলাই-আগস্টে ডেঙ্গুর ভ'য়াবহতা বাড়ার শ'ঙ্কা
জগন্নাথপুরে জমে উঠেছে নৌকার হাট
প্রাইভেটে যাওয়ার কথা বলে নি*খোঁজ ঠাকুরগাঁওয়ের চার স্কুলছাত্রী সিলেটে উ*দ্ধার
‘মেসির পাশে কে? কেপ ভার্দে ম্যাচের আগে আর্জেন্টিনার একাদশে বড় প্রশ্ন’
বিশ্বনাথে কিশোরী ধ*র্ষণ মামলায় দুই যুবকের মৃ*ত্যুদ*ণ্ড
প্র*তারণা মামলায় জে*ল, এবার ক্লো*জড হলেন এসএমপির এসি সোহেল
বিদ্যুৎ খাতে লু*টপাট-দু*র্নীতি বন্ধ ও সরবরাহ নিশ্চিত করা দাবিতে বাসদের মানববন্ধন