শ্রেষ্ঠ যুব সংগঠকের অ্যাওয়ার্ড পেলেন বড়লেখার রাসেল
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন

শ্রেষ্ঠ যুব সংগঠকের অ্যাওয়ার্ড পেলেন বড়লেখার রাসেল

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ১০/১১/২০২৪ ১১:১৪:২৮ পূর্বাহ্ন

শ্রেষ্ঠ যুব সংগঠকের অ্যাওয়ার্ড পেলেন বড়লেখার রাসেল

ছবি: নিজস্ব


 যুব সংগঠক হিসাবে সোশ্যাল লিডারশিপ অ্যাওয়ার্ড পেয়েছেন মৌলভীবাজারের বড়লেখা উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান পরিষদের সভাপতি সাইফুল আলম রাসেল।  

শনিবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে ন্যাশনাল ইয়ুথ ফোরামের উদ্যোগে দেশের সর্ববৃহৎ যুব কনভেনশন  আয়োজিত ‘বাংলাদেশ ইয়ুথ পার্লামেন্ট-২০২৪’ শীর্ষক এক অনুষ্ঠানে তাকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। 

অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাইফুল আলম রাসেলের হাতে ক্রেস্ট তুলে দেন।  

ন্যাশনাল ইয়ুথ ফোরামের সভাপতি আমিনুল ইসলাম মনিরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের সভাপতি  জোনায়েদ সাকি, ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্টের ববি হাজ্জাজ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন খোকন, যুগ্ম সম্পাদক রুহুল কুদ্দুস কাজল, গণমাধ্যম ব্যক্তিত্ব জামিল আহমদ, ইয়ুথ ফোরামের উপদেষ্টা  মেহেরুন্নেসা হক, ইয়ুথ ফোরামের সিইও তানজিনা নওসিন, চেয়ার সাইফ ইউ কাজল, সোহান হাফিজ মেহেদি হাসান মিঠু, শফিউল কবির, জেরিন আনজুম ও আয়ান আহমেদ প্রমুখ। 

এদিকে সোশ্যাল লিডারশিপ অ্যাওয়ার্ড পাওয়ায় সাইফুল আলম রাসেলকে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে  অভিনন্দন জানানো হয়েছে।  

উল্লেখ্য, সাইফুল আলম রাসেল পর্তুগাল প্রবাসী হলেও বর্তমানে তিনি দেশে অবস্থান করেছেন। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি  জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত। রাসেল বড়লেখা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড মুড়িরগুল (উপজেলা চত্বর) এলাকার বাসিন্দা অবসরপাপ্ত সরকারি কর্মকর্তা ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম এবং বেগম চাঁদ উসমানী দম্পতির বড় ছেলে। পারিবারিক জীবনে রাসেল এক কন্যা সন্তানের জনক। তাঁর স্ত্রী সেলিনা পারভীন ইতিও একজন সরকারি চাকরিজীবী।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু