কুলাউড়ায় বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ, ৮ শিক্ষার্থীকে জ রি মা না
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন

কুলাউড়ায় বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ, ৮ শিক্ষার্থীকে জ রি মা না

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৬/১১/২০২৪ ১১:২৮:৪৯ পূর্বাহ্ন

কুলাউড়ায় বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ, ৮ শিক্ষার্থীকে জ রি মা না

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের কুলাউড়া স্টেশনে বিনা টিকিটে ট্রেন ভ্রমণ এবং ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষকের (টিটিই) সাথে অসদাচরণের দায়ে ছাত্র পরিচয়দানকারী ৮ ট্রেনযাত্রীকে জরিমানা করা হয়েছে।

সিলেট থেকে ঢাকাগামী আন্ত:নগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনে শনিবার (১৬ নভেম্বর) এঘটনা ঘটে। এজন্য কুলাউড়া স্টেশন থেকে ট্রেনটি ৩০ মিনিট বিলম্বে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়।

কুলাউড়া রেলওয়ের স্টেশনমাস্টার মো. রোমান আহমদ জানান, শনিবার দুপুর ১২টায় সিলেট থেকে ছেড়ে আসা আন্ত:নগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে একত্রে বেশ কয়েকজন যাত্রী ওঠেন। ট্রেনটি কুলাউড়া স্টেশনে পৌঁঠার আগে ট্রেনে কর্তব্যরত টিটিই শ্রীমঙ্গলের উদ্দেশ্যে একত্রে উঠা ৮ জন যাত্রীর কাছে টিকিট দেখতে চান। এতেই টিটিইর সঙ্গে তাদের বাঁধে বিপত্তি। ট্রেনের টিটিই তাদের কাছে টিকিট দেখতে চাইলে টিকিট নাই দাবি করে তারা নিজেদের ছাত্র এবং নিজেদের ছাত্র আন্দোলনের সমন্বয়কারী পরিচয় দেয়। একপর্যায়ে টিটিইর সঙ্গে তারা অসদাচরণও করে।

ট্রেনটি কুলাউড়া রেলস্টেশনে পৌছার পর ছাত্র পরিচয়দানকারী ওই ৮ ট্রেনযাত্রীকে বিনাটিকিটে ভ্রমণের দায়ে ১ হাজার ৩ শত ৬০ টাকা জরিমানা করা হয়। টিটিইর কাছে দুঃখপ্রকাশ করলে জরিমানা দেয়ার পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়।

কুলাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিমুজ্জামান জানান, কোনো অভিযোগ না থাকায় এবং বিষয়টি সমাধান হয়ে যাওয়ায় ওই ৮ যাত্রীকে জরিমানার পর ছেড়ে দেওয়া হয়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু