ব্যবসায়ীদের সব অসুবিধা দূর করে তাদের সুযোগ সুবিধা আরো বাড়ানো হবে : আনোয়ারুজ্জামান
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:৩২ PM

ব্যবসায়ীদের সব অসুবিধা দূর করে তাদের সুযোগ সুবিধা আরো বাড়ানো হবে : আনোয়ারুজ্জামান

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১২/০৬/২০২৩ ০৩:৩৭:১১ AM

ব্যবসায়ীদের সব অসুবিধা দূর করে তাদের সুযোগ সুবিধা আরো বাড়ানো হবে : আনোয়ারুজ্জামান

আনোয়ারুজ্জামান


সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীনত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, সিলেটে ব্যবসায়ীদের সব অসুবিধা দূর করার পাশাপাশি তাদের সুযোগ সুবিধা আরো বাড়ানো হবে। নৌকার জয় নিশ্চিত হলে যাবতীয় অশান্তির কারণ দূর করে সবক্ষেত্রে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবো। আপনাদের সেবক হয়ে কাজ করার সুযোগ চাই। তাই আগামী ২১ জুনের নির্বাচনে সবাই ঐক্যবদ্ধভাবে নৌকায় ভোট দিন।

সোমবার (১২ জুন) দুপুর ১২টার দিকে নগরীর দক্ষিণ সুরমার বাবনা পয়েন্ট এলাকায় এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, সিলেটের ব্যবসাযীরা নানা সমস্যায় জর্জরিত। তাদের সবগুলো সমস্যা সম্পর্কে আমি অবগত। এ নিয়ে আমি ব্যাপক কাজ করছি। সাধারণ ব্যবসায়ী থেকে শুরু করে বিভিন্ন সংগঠনের নেতাদের সাথে আলাপ করছি। সমস্যাগুলো জানার পাশাপাশি তা সমাধানের উপায় নিয়েও কাজ করছি। আপনাদের ভালোবাসা পেয়ে নগরভবনে যেতে পারলে সবগুলো সমস্যা অবশ্যই সমাধান করা হবে। আমি আপনাদের ভালোবাসা চাই।

এর আগে ও পরে তিনি বাবনা পয়েন্ট এলাকায় গণসংযোগ করেন। স্থানীয় ব্যবসায়ী পথচারী ও অধিবাসীদের সঙ্গে একান্ত কথা বলেন ও লিফলেট বিতরণ করেন।

এসময় ব্যবসায়ীরা ও শ্রমিক নেতারা তাদের বিভিন্ন সমস্যা নিয়ে আনোয়ারুজ্জামান চৌধুরীর সাথে খোলামেলা কথা বলেন। তারা জলাবদ্ধতা, সিটি করপোরেশনের ট্যাক্স হ্রাসকরণ বিষয়ে তার মনোযোগ আকর্ষণ করেন।

তিনি খুব গুরুত্বসহকারে তাদের বক্তব্য শোনেন এবং সবার ভালোবাসায় নৌকা নির্বাচিত হলে আলাপ-আলোচনার ভিত্তিতে এসব সমস্যা সমাধানের আশ্বাস দেন।

এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা ট্রাক পিকআপ কাভার্ড ভ্যান মালিক সমিতির সভাপতি গোলাম হাদী সয়ফুল, সিলেট জেলা বাস-মিনিবাস ও কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মইনুল ইসলাম, সিলেট জেলা বাস-মিনিবাস ও কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল মুহিম, শাহ মো. দিলওয়ার, মো. দিলু মিয়া আব্দুস সালামসহ বিভিন্ন ইউনিয়নের মালিক-শ্রমিকরা।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন
সুনামগঞ্জে ২০ মাসের শিশুকে ধ'র্ষ'ণের অ'ভিযোগে যুবক গ্রে'প্তার
হা'মের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
নানকার কৃষক বি*দ্রোহ দিবস আজ: কৃষকের র*ক্তে লেখা যে ইতিহাস
সিলেটে পরিবহন শ্রমিকদের অ*নির্দিষ্টকালের ক*র্মবিরতি স্থগিত
সিলেটে নির্মাণাধীন ভবন থেকে ইট প*ড়ে বৃদ্ধের মৃ*ত্যু, আ*টক ৭
সাইবার অ*পরাধ রুখতে জনসচেতনতা জরুরি: এমপি এমরান