শ্রীমঙ্গলে ২দিন ব্যাপী তথ্য মেলার উদ্বোধন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে ২দিন ব্যাপী তথ্য মেলার উদ্বোধন

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২১/১১/২০২৪ ০৯:৫৬:১৫ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে ২দিন ব্যাপী তথ্য মেলার উদ্বোধন

ছবি: নিজস্ব


শ্রীমঙ্গলে র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে ২দিন ব্যাপী তথ্য মেলা ২০২৪ উদ্বোধন করা হয়েছে।

বুধবার ২০ নভেম্বর সকাল ১১টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ মাঠে উপজেলা পরিষদ ও সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবির যৌথ আয়োজনে ২দিনের এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবু তালেব।

উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব এর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন মেলা উদযাপন কমিটির আহ্বায়ক সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদ। সনাক সদস্য কাজী আসমা সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (এসিল্যান্ড) সালাউদ্দিন বিশ্বাস, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম, টিআইবি’র সিভিক এনগেজমেন্ট বিভাগের পরিচালক ফারহানা ফেরদৌস, শ্রীমঙ্গল সনাকের সহ-সভাপতি গীতা গোস্বামী প্রমুখ। এছাড়াও স্বাস্থ্য বিষয়ক গণশুনানিতে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সাজ্জাদ হোসেন চৌধুরী।

মেলায় সরকারি সেবা প্রদানকারী প্রায় ৩৪টি প্রতিষ্ঠান তাদের তথ্য নিয়ে অংশগ্রহণ করে। এছাড়াও মেলায় কুইজ, বিতর্ক, চিত্রাংকনসহ বিভিন্ন প্রতিযোগীতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৫শতাধীক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু