মাধবপুরে অ জ্ঞা ত গাড়ীর ধাক্কায় নি হ ত ১
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন

মাধবপুরে অ জ্ঞা ত গাড়ীর ধাক্কায় নি হ ত ১

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৬/১১/২০২৪ ১১:৩৮:৩৫ পূর্বাহ্ন

মাধবপুরে অ জ্ঞা ত গাড়ীর ধাক্কায় নি হ ত ১

প্রতীকী ছবি


মাধবপুরে ঢাকা সিলেট মহাসড়কে মৌলানা আসাদ আলী   কলেজের সামনে অজ্ঞাত গাড়ীর ধাক্কায় সজল সরকার (৩০) নামে এক  সিএনজি আরোহী নিহত হয়েছেন।আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৭ টার দিকে এ ঘটনা ঘটে।নিহত সজল মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের খাটুরা গ্রামের রসরাজ সরকারের ছেলে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি এটিএম মাহমুদুল হক জানান, 'দূর্ঘটনা কবলিত সিএনজিটি যাত্রী নিয়ে মাধবপুরে যাওয়ার পথে মৌলানা আসাদ আলী কলেজের সামনে একটি অজ্ঞাত পরিচয় গাড়ী এটিকে ধাক্কা দেয়।

সিএনজিটি ছিটকে রাস্তার পাশে খাদে পড়ে গেলে সজল সরকার নামের ওই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।নিহতের লাশ হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।আইনগত ব্যবস্থা প্রক্রীয়াধীন।এ ঘটনায় সাইদুল ( ২৪) ও চান্দু মিয়া (১৭) নামের অপর ২ জন আহত হয়েছেন।আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন