মাধবপুরে ছি ন তা ই হওয়া সিএনজি উ*দ্ধার, গ্রে ফ তা র ১
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

মাধবপুরে ছি ন তা ই হওয়া সিএনজি উ*দ্ধার, গ্রে ফ তা র ১

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৭/১১/২০২৪ ০৬:০০:১৮ পূর্বাহ্ন

মাধবপুরে ছি ন তা ই হওয়া সিএনজি উ*দ্ধার, গ্রে ফ তা র ১

ছবি: নিজস্ব


হবিগঞ্জের মাধবপুরে চালকের হাত পা বেধে রাস্তার পাশে ফেলে সিএনজি অটোরিকশা ছিনতাইর ঘটনায় কাইয়ুম  হোসেন বাবু নামে একজনকে  গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার ভোর রাতে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে, এসময় ছিনতাই হওয়া সিএনজি অটোরিকশাটিও উদ্ধার করে পুলিশ।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, রসুলপুর গ্রামের নুরুল ইসলাম সুজন নোয়াপাড়া থেকে  মঙ্গলবার রাতে সিএনজি অটোরিকশা নিয়ে  তেলিয়াপাড়া  যাচ্ছিলেন। পুরাতন  ঢাকা সিলেট মহাসড়কের গোয়াসনগর ব্রীজে পৌঁছাতেই একদল দৃর্বৃত্ত  নুরুল ইসলাম কে অস্ত্রের মূখে জিম্মি ক রে হাত পা মুখ বেঁধে রাস্তার পাশে ফেলে অটোরিকশা ছিনিয়ে নেয়। টহল পুলিশ তাকে উদ্ধার করে।

পরে পরমানন্দপুর গ্রামে অভিযান চালিয়ে সিরাজুল ইসলামের ছেলে কাইয়ুমকে ছিনতাইকৃত সিএনজি অটোরিকশা সহ গ্রেফতার করে।এঘটনায় থানায় একটি মামলা হয়েছে।কাইয়ুম হোসেন বাবুকে হবিগঞ্জ  আদালতে পাঠানো হয়েছে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন