কুলাউড়ায় ছাত্রীকে ধ র্ষ ণ চেষ্টার অভি*যোগে প্রধান শিক্ষক গ্রে প্তা র
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন

কুলাউড়ায় ছাত্রীকে ধ র্ষ ণ চেষ্টার অভি*যোগে প্রধান শিক্ষক গ্রে প্তা র

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৭/১১/২০২৪ ০৮:৩২:২৩ পূর্বাহ্ন

কুলাউড়ায় ছাত্রীকে ধ র্ষ ণ চেষ্টার অভি*যোগে প্রধান শিক্ষক গ্রে প্তা র

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের কুলাউড়ায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মুরইছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেশব লাল বারইকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৭ নভেম্বর) দুপুরে তাকে আদালতে প্রেরণ করে পুলিশ। এর আগে মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় ওই শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগীর পরিবার। এর আগে এদিন সকাল থেকে ওই শিক্ষককে গণপিটুনি দিয়ে বিদ্যালয়ের পার্শ্ববর্তী মুরইছড়া চা বাগানের একটি কক্ষে তালাবদ্ধ করে রাখে বিক্ষুব্ধ জনতা।

মামলা, স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ নভেম্বর বিদ্যালয়ে টিফিনের সময় প্রধান শিক্ষক তারই স্কুলের পঞ্চম শ্রেণির ওই ছাত্রীকে ডেকে বাথরুমে নিয়ে যান। সেখানে জোরপূর্বক তাকে ধর্ষণের চেষ্টা করেন। পরে বিষয়টি ওই ছাত্রী তার পরিবারকে জানালে মঙ্গলবার সকালে ঘটনাটি চাউর হয়।

এরপর এলাকাবাসী ওই বিদ্যালয়ে গিয়ে ধর্ষণচেষ্টায় অভিযুক্ত ওই প্রধান শিক্ষককে গণপিটুনি দিয়ে বাগানের একটি কক্ষে তালাবদ্ধ করে পুলিশে খবর দেন। খবর পেয়ে থানার এসআই সুজন তালুকদার ঘটনাস্থলে গিয়ে প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেন।

বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার বলেন, ভুক্তভোগী ছাত্রীর পরিবারের দায়ের করা মামলায় ওই প্রধান শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু