আলিফ হ ত্যা র প্র*তিবাদে জুড়ীতে বি ক্ষো ভ
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন

আলিফ হ ত্যা র প্র*তিবাদে জুড়ীতে বি ক্ষো ভ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/১১/২০২৪ ০৩:৫৯:৫০ পূর্বাহ্ন

আলিফ হ ত্যা র প্র*তিবাদে জুড়ীতে বি ক্ষো ভ

ছবি: নিজস্ব


বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর গ্রেপ্তারকে কেন্দ্র করে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যার প্রতিবাদে জুড়ীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র-জনতা।

শুক্রবার দুপুর দু'টায় জুড়ী শহরে বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সভা করেন তারা। সভায় উপজেলা চত্বর জামে মসজিদের খতিব মাওলানা জহির উদ্দিন, শিক্ষার্থী তারেক মিয়া, আফজাল হোসাইন প্রমুখ বক্তব্য দেন।

সভায় বক্তারা বলেন, ভারতের ইন্ধনে সম্প্রতি একটি গোষ্ঠী দেশের সম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে ষড়যন্ত্র চালাচ্ছে। ভারত ও পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের  এজেন্ডা বাস্তবায়নে ধর্মীয় জঙ্গি সংগঠন ইসকন সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করাসহ আইনজীবী হত্যা ও চট্রগ্রামে সন্ত্রাসী তান্ডবের সাথে জড়িতদের অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু