কুলাউড়া বিএনপির ১২ ডিসেম্বরের কর্মীসভার লক্ষ্যে প্রস্তুতি সভা সম্পন্ন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

কুলাউড়া বিএনপির ১২ ডিসেম্বরের কর্মীসভার লক্ষ্যে প্রস্তুতি সভা সম্পন্ন

কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ০৭/১২/২০২৪ ০৯:৫২:৪০ পূর্বাহ্ন

কুলাউড়া বিএনপির ১২ ডিসেম্বরের কর্মীসভার লক্ষ্যে প্রস্তুতি সভা সম্পন্ন

ছবি: নিজস্ব


আগামী ১২ ডিসেম্বর ডাকবাংলো মাঠে কুলাউড়া উপজেলা ও পৌর বিএনপির কর্মীসভা সফল করার লক্ষ্যে জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে প্রস্তুতি ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

৬ ডিসেম্বর (শুক্রবার) বিকেলে কুলাউড়া পৌরসভার হলরুমে উপজেলা বিএনপি, অঙ্গ  ও সহযোগী সংগঠন এ প্রস্তুতি সভার আয়োজন করে । সভায় উপজেলা বিএনপি নেতা শামীম আহমদ চৌধুরী ও বদরুজ্জামান সজলের  যৌথ সঞ্চালনায় ও জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান,  এডভোকেট আবেদ রাজা,  মোশাররফ হোসেন বাদশা, কুলাউড়া উপজেলা বিএনপি নেতা আলহাজ্ব শওকতুল ইসলাম শকু, জেলা বিএনপির সদস্য,

আনিছুজ্জামান বায়েছ, হেলু মিয়া, মতিন বকস, মনোয়ার হোসেন রহমান, মাহবুব ইজদানী ইমরান, পৌর বিএনপি নেতা, আব্দুল মন্নান, আব্দুল গাফফার চৌধুরী, শামিম আহমদ, হারুনুর রশীদ, ফয়জুর রহমান চৌধুরী গোলাপ, কায়ছার আরিফ, জহিরুল ইসলাম খান খছরু প্রমুখ। এছাড়া উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ পৌর বিএনপির নেতৃবৃন্দ, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ও ছাত্রদলের প্রত্যেক ইউনিটের নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

প্রস্তুতি সভায় জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন বলেন, ১৬ বছরের স্বৈরাচারী-ফ‍্যাসিস্ট এর বিদায়ের পর এখন দুনীতিমুক্ত দেশ গড়ার লক্ষ্যে কাজ করতে হবে। জনগণের সেই প্রত্যাশা পূরণ করতে পারবে একমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দল বিএনপি। তারুণ্যের প্রতীক তারেক রহমানের নেতৃত্বে আমরা সেই লক্ষ্যে পৌঁছাতে চাই। আগামী ১২ তারিখ

কুলাউড়া উপজেলা ও পৌর বিএনপির কর্মীসভা সফল করার লক্ষ্যে সবাই  শান্তি শৃঙ্খলা বজায় রেখে  কুলাউড়ায় একটি সুন্দর কর্মীসভা সফল  করতে  সকলের  সহযোগিতা কাম্য ।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা