শমশেরনগর গাঁ জা সহ আ ট ক ৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

শমশেরনগর গাঁ জা সহ আ ট ক ৩

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১০/১২/২০২৪ ১১:৪১:৪৪ পূর্বাহ্ন

শমশেরনগর গাঁ জা সহ আ ট ক ৩

ছবি: নিজস্ব


কমলগঞ্জের শমশেরনগর পুলিশ ফাঁড়ির বিশেষ অভিযানে ৬ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।সোমবার (৯ ডিসেম্বর)  মধ্যরাতে শমশেরনগর টু ব্রাহ্মণ্যবাজার রোডের সরিষতলা বাজারে চেকপোস্ট পরিচালনাকালে একটি সিএনজি চালিত অটোরিকশায় তল্লাশি করে গাঁজাসহ তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন শ্রীমঙ্গল থানাধীন খেজুরীছড়া চা বাগানের অনীল খাড়িয়া (৩০) ও রাজেন খাড়িয়া (২৪) এবং সিরাজনগর গ্রামের ফুল মিয়া (৫৫)।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ ওমর ফারুক জানান, ‘শ্রীমঙ্গল থেকে মাদকের একটি চালান কুলাউড়ার ব্রাহ্মণবাজার যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট পরিচালনা করে সিএনজি অটোরিকশাসহ ৬ কেজি ৭০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। এসময় ৩ জনকে আটক করা হয়েছে, আটককৃত সবাই শ্রীমঙ্গল থানা এলাকার বাসিন্দা। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা