ঘন কুয়াশা আর প্রচন্ড ঠান্ডা , সর্বনিম্ন তাপমাত্রা ১২.২ ডিগ্রি সেলসিয়াস
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

ঘন কুয়াশা আর প্রচন্ড ঠান্ডা , সর্বনিম্ন তাপমাত্রা ১২.২ ডিগ্রি সেলসিয়াস

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১২/১২/২০২৪ ১০:০২:১৭ পূর্বাহ্ন

ঘন কুয়াশা আর প্রচন্ড ঠান্ডা , সর্বনিম্ন তাপমাত্রা ১২.২ ডিগ্রি সেলসিয়াস

ছবি: নিজস্ব


শীত মৌসুমের আগেই ধীরে ধীরে তাপমাত্রা কমতে শুরু করেছে চা বাগান অধ্যুষিত মৌলভীবাজার জেলায়। সেখান কার শ্রীমঙ্গলে গতকাল( ১১ ডিসেম্বর) বুধবার সর্ব নিম্ম তাপ মাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস। এছাড়া ও গত দিন দিন ধরে সেখানকার তাপমাত্রা ১৩ থেকে ১৫ ডিগ্রীর মধ্যে উঠা নামা করছে।

এদিকে শীত কিছুটা কম হলেও ঘন কুয়াশার কারনে বিপর্যস্ত হয়ে পড়েছে জেলার জনজীবন। রাত থেকে শুরু করে দুপুর পর্যন্ত ঘন কুয়াশার কারনে মহা সড়ক থেকে আভ্যন্তরিন সব সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে।

এদিকে শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক আনিসুর রহমান জানিয়েছেন,আকাশে কিছুটা মেঘ জমে থাকায় এবং ভোরে ও রাতে ঘন কুয়াশার কারনে এবছর তাপমাত্রা ধীরে ধীরে নামছে। তবে চা বাগান ও পাহাড়ী এলাকার কনকনে হিমেল বাতাসে বাড়িয়ে দিয়েছে শীতের তীব্রতা। রোদের দেখা মিলছে দেরি করে ফলে দিন মজুর থেকে শুরু করে বিশেষ করে বৃহত্তর চা জনগোষ্ঠীর কাজ কর্মে দেখা দিয়েছে মন্দা ভাব।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা