সিলেটে মন্ত্রী ইমরানের বরাদ্দ ১৫ টি মুজিব কেল্লা
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০১:৪৭ PM

সিলেটে মন্ত্রী ইমরানের বরাদ্দ ১৫ টি মুজিব কেল্লা

নজরুল ইসলাম, গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০৬/২০২৩ ১০:৫৭:৩৩ AM

সিলেটে মন্ত্রী ইমরানের বরাদ্দ ১৫ টি মুজিব কেল্লা

মুজিব কেল্লা


বন্যা, ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক দুর্যোগকালে মানুষ ও গৃহপালিত প্রাণীর জীবনসহ মূল্যবান দ্রব্যসামগ্রী নিরাপদে সংরক্ষণে সিলেট সংসদীয় চার আসনে গোয়াইনঘাট জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ  উপজেলায় মন্ত্রী ইমরান বরাদ্দ দিয়েছেন ১৫ টি মুজিব কেল্লা।

জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ‘মুজিব কেল্লা নির্মাণ, সংস্কার ও উন্নয়ন প্রকল্প’র আওতায়  গোয়াইনঘাট উপজেলার তিতকুলি হাওর মৌজায়,ছোটখেল মৌজায়, হাজরাই মৌজায়,সানকিভাঙ্গা মৌজায়, ভিতরগুল মৌজায়, লেংগুড়া মৌজায়,দারিরপার ও সাতকুড়িকান্দি মৌজায় এসব কেল্লা নির্মাণ হবে।

সিলেট জেলায় মোট ৩৩ টি  মুজিব কিল্লা বরাদ্দ হয়েছে। এর মধ্যে সিলেট-৪ আসনে মোট ১৫টি মুজিব কেল্লা বরাদ্দ দেওয়া হয়েছে। তারমধ্যে গোয়াইনঘাট উপজেলায় ৮টি, জৈন্তাপুরে ৪ টি ও কোম্পানীগঞ্জে ৩ টি। বরাদ্দ হওয়া এসব মুজিব কিল্লা গুলো বর্তমানে ডিপিপিতে অন্তর্ভুক্ত হয়েছে। খুব শীঘ্রই টেন্ডার হবে বলে জানা গেছে। 

এদিকে, স্থানীয়রা মনে করছেন, দুর্যোগের সময় জীবন ও সম্পদের সম্ভাব্য ঝুঁকি কমাতে এই মুজিব কেল্লা হতে পারে উত্তরণের একটি টেকসই উপায়। মুজিব কিল্লা নির্মাণের ফলে বন্যা, ঘূর্ণিঝড়সহ দুর্যোগকালে নিম্নাঞ্চল ও বন্যা প্রবণ এলাকার মানুষের দুশ্চিন্তা লাঘব হবে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে চারটি নৌকা ধ্বং'স, ৭ হাজার ঘনফুট বালু জ'ব্দ
কলকাতায় হোটেলে আ'গুন, ৯ বাংলাদেশির মৃ'ত্যু
পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন
সুনামগঞ্জে ২০ মাসের শিশুকে ধ'র্ষ'ণের অ'ভিযোগে যুবক গ্রে'প্তার
হা'মের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
নানকার কৃষক বি*দ্রোহ দিবস আজ: কৃষকের র*ক্তে লেখা যে ইতিহাস
সিলেটে পরিবহন শ্রমিকদের অ*নির্দিষ্টকালের ক*র্মবিরতি স্থগিত