নিজস্ব টিভি চ্যানেলের নাম ঘোষণা করল বিসিবি!
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৩৫ AM

নিজস্ব টিভি চ্যানেলের নাম ঘোষণা করল বিসিবি!

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৬/২০২৩ ১১:০৮:৩৮ AM

নিজস্ব টিভি চ্যানেলের নাম ঘোষণা করল বিসিবি!

বিসিবি


ঘরোয়া ক্রিকেটের কোনো ম্যাচের খেলায় কোনো টিভি চ্যানেল সম্প্রচার করে না। যে কারণে ঘরোয়া ক্রিকেটের খেলা অনেক দর্শকই উপভোগ করতে পারেন না। তবে সর্বশেষ ইংল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দলের খেলাও দেশি কোনো টিভি চ্যানেল সরাসরি দেখায়নি।

চেমসফোর্ডে গড়ানো তিন ম্যাচের সেই ওয়ানডে সিরিজ বাংলাদেশের কোনো চ্যানেলে না দেখানোর পর থেকেই শুরু হয় আলোচনা সমালোচনা। এর আগেও জাতীয় দলের অনেক ম্যাচ সরাসরি টেলিকাস্ট করতে পারেনি দেশের টিভি চ্যানেল।

তবে সেই সমস্যার সমাধানে এবার এগিয়ে আসতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।

আজ সোমবার নিজেদের বোর্ড মিটিং শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এ সময় তিনি বিসিবি টিভি নামে চ্যানেলের জন্য আবেদনের কথা জানান। 

এ সময় পাপন বলছিলেন, 'খেলা দেখা নিয়ে সমস্যা হচ্ছে। ডিপিএলের সময় কেউ পার্টিসিপেট করে না। শ্রীলঙ্কা, ইউএইর খেলা দেখায় আমাদেরটা দেখাতে আগ্রহী হয় না। আমরা বিসিবি টিভির জন্য আবেদন করবো। ইনশাআল্লাহ আমরা পেয়ে যাবো। পেয়ে গেলে আর খেলা দেখার জন্য অপেক্ষা করতে হবে না।'

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা
নিজেকে প্রমাণ করলেন রোনালদো
শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে