নবীগঞ্জ সবজি দোকানে আ গু ন লক্ষাধিক টাকার ক্ষ য় ক্ষ তি
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন

নবীগঞ্জ সবজি দোকানে আ গু ন লক্ষাধিক টাকার ক্ষ য় ক্ষ তি

ইকবাল হোসেন তালুকদার, নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০১/২০২৫ ০৮:৪৩:৫১ পূর্বাহ্ন

নবীগঞ্জ সবজি দোকানে আ গু ন লক্ষাধিক টাকার ক্ষ য় ক্ষ তি

ছবি: নিজস্ব


হবিগঞ্জের নবীগঞ্জ পৌর এলাকার মধ্য বাজারের গ্রোথ সেন্টারের ভিতরে আগুন লেগে কয়েকটি সবজির দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে লক্ষাধিক টাকার ক্ষয় ক্ষতি সাধিত হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুর ২টার দিকে নবীগঞ্জ গ্রোথ সেন্টারের পেছনে ময়লার স্তূপ থেকে আগুনের সূত্রপাত ঘটে। অগ্নিকাণ্ডে ময়না মিয়াসহ কয়েকজনের (কাচামাল বিক্রেতার) দোকান ঘর পুড়ে যায়। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির আশংষ্কা করা হচ্ছে।

এখানে অনেক কাঁচামালের পাইকারী আড়ৎ ও খুচরা মালামালের দোকান ছিল। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় বলে স্থানীয়রা জানান।

আগুন লাগার খবর পেয়ে উৎসুক জনতা আগুন নেভাতে চলে আসেন। এসময় আগুন লাগার সূত্রপাত হিসাবে ধারনা করা হচ্ছ পৌরসভার ময়লার স্তপে আগুন লাগানোর পর বাতাসের চাপে ধীরে ধীরে দোকানে আগুন লেগে যায়।এতে দোকানে থাকা সবজি কেরেট, দোকানে থাকা আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।

নবীগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের ফাইটার দুলাল আহমেদের সাথে কথা বললে তিনি জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর ঘটনাস্থলে আমাদের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ করে। তার আগেই একটি সবজির কাঁচামাল দোকান পুড়ে যায়। ধরণা করা হচ্ছে পৌরসভার ময়লার স্তপে আগুন লাগানোর পর বাতাসের চাপে ধীরে ধীরে দোকানে আগুন লেগে যায়। এই অগ্নিকাণ্ডে আনুমানিক লক্ষাধিক টাকার মতো ক্ষয়ক্ষতি হবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ