কুলাউড়া পৌরসভার ৩য় মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন

কুলাউড়া পৌরসভার ৩য় মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০১/২০২৫ ০৬:৫০:১৮ পূর্বাহ্ন

কুলাউড়া পৌরসভার ৩য় মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার আয়োজনে ৩য় মেধা বৃত্তি পরীক্ষা ২০২৪ (৫ম ও ৮ম শ্রেণির) সাধারণ ও ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্তদের বৃত্তি লাভকারী শিক্ষার্থীদের মধ্যে ১৬ জানুয়ারী  (বৃহস্পতিবার)  পুরস্কার বিতরণ করা হয়েছে।

পৌরসভা মিলনায়তনে পৌর প্রশাসক মো: মহি উদ্দিন এঁর  সভাপতিত্বে ও সচিব শরদিন্দু   ভট্রাচার্য্যের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  পুরষ্কার বিতরণ করেন  মৌলভীবাজার জেলা প্রশাসক মো : ইসরাইল হোসেন।

বিশেষ অতিথির  বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা  ইফতেখার হোসেন ভূইয়া, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সুহেল, অষ্টম শ্রেণির শিক্ষার্থী উত্তরা রায় লক্ষী।

এ সময় আরো  উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন, উপজেলা স্বাস্থ্য প.প. কর্মকর্তা ডা: জাকির হোসেন,  সমাজ সেবা কর্মকর্তা প্রাণেশ চন্দ্র বর্মা, নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন, রাবেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, পৌর নির্বাহী প্রকৌশলী শহীদুল ইসলাম, সহকারী প্রকৌশলী কামরুল ইসলাম, সাবেক কাউন্সিলর জয়নাল আবেদীন বাচ্ছু, হারুনুর রশীদ, সুলতানা বেগম লাইলী, সিনিয়র সাংবাদিক খালেদ পারভেজ বক্স, মহি উদ্দিন রিপন, ছাত্র সমন্বয়ক আদনান চৌধুরী, শেখ বদরুল ইসলাম রানা, আরিয়ান রিয়াদ প্রমুখ।

উল্লেখ্য পৌরসভা তৃতীয় মেধাবৃত্তি পরীক্ষায় পঞ্চম শ্রেণির ১২৩ ও অষ্টম শ্রেণির ৬৩ মোট ১৮৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন। তারমধ্যে পঞ্চম শ্রেণির ৩১ ও অষ্টম শ্রেণির ১৪ জন শিক্ষার্থী কৃতকার্য হওয়ায় তাদেরকে  সাধারণ ও ট্যালেন্টপুল বৃত্তি প্রদান করা হয়।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন