হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ বাইপাস সড়কে মাইক্রোবাসের চা পা য় মাদ্রাসার ছাত্র নি হ ত
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ বাইপাস সড়কে মাইক্রোবাসের চা পা য় মাদ্রাসার ছাত্র নি হ ত

সাখাওয়াত হোসেন টিটু, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৬/০১/২০২৫ ০৭:১৯:৪৬ পূর্বাহ্ন

হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ বাইপাস সড়কে মাইক্রোবাসের চা পা য় মাদ্রাসার ছাত্র নি হ ত

ছবি: নিজস্ব


হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ বাইপাস সড়কে মাইক্রোবাসের চাপায় ইয়াছিন মিয়া (৯) নামের এক মাদরাসার ছাত্র নিহত হয়েছে। 

নিহত ইয়াছিন শায়েস্তাগঞ্জ উপজেলার নসরতপুর গ্রামের হেলাল মিয়ার ছেলে এবং নসরতপুর হাফিজিয়া মাদরাসার ছাত্র।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) শায়েস্তাগঞ্জ উপজেলার নসরতপুর এলাকায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়- দুপুরে মাদরাসা থেকে বের হয়ে মা এবং ছোট বোনের সঙ্গে বাড়ি ফিরছিল নিহত ইয়াছিন। মায়ের ডান হাতে ধরে ছিল ইয়াছিন, আর বাম হাতে ছিল তার ছোট বোন। ঠিক তখনই হবিগঞ্জ থেকে সিলেটগামী একটি মাইক্রোবাস দ্রুতগতিতে এসে ইয়াছিনকে চাপা দিয়ে পালিয়ে যায়।

ঘটনার পরপরই স্থানীয়রা ইয়াছিনকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে যান। কিন্তু ততক্ষণে সব শেষ। চিকিৎসক জানিয়ে দেন, ইয়াছিন আর বেঁচে নেই।

হাসপাতালের করিডোরে মায়ের বিলাপ শোকের ভার যেন আরও বাড়িয়ে তুলল। ইয়াছিন এর মা একবার জ্ঞান হারান, আবার জ্ঞান ফিরে আসার সঙ্গে সঙ্গেই বিলাপ করেন। মায়ের একটাই আর্তি-আমার পুতরে আইন্না দেও।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কান্ত নাথ সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর মাইক্রোবাসচালক পালিয়ে গেছেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ