মৌলভীবাজারে পাহাড়ের ছড়ায় পড়েছিল যুবকের লা শ, শরীরে ক্ষ ত চি হ্ন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন

মৌলভীবাজারে পাহাড়ের ছড়ায় পড়েছিল যুবকের লা শ, শরীরে ক্ষ ত চি হ্ন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০১/২০২৫ ১০:৩৬:৫০ পূর্বাহ্ন

মৌলভীবাজারে পাহাড়ের ছড়ায় পড়েছিল যুবকের লা শ, শরীরে ক্ষ ত চি হ্ন

ফাইল ছবি


মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের কুরমা চা-বাগানের ফাঁড়ি কুরঞ্জি এলাকার একটি পাহাড়ের ছড়ায় থেকে দিপেন মুন্ডা (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সে কুরমা চা বাগান এর ফাঁড়ি কুরঞ্জি এলাকার প্রসাদ মুন্ডার ছেলে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে এ লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, কুরঞ্জি এলাকার একটি পাহাড়ের ছড়ায় একটি লাশ ভাসতে দেখে স্থানীয়ভাবে জানাযানি হয়। পরে স্বজনেরা সেখানে গিয়ে লাশটি দীপেন মুন্ডার বলে শনাক্ত করেন। থানাকে বিষয়টি অবগত করলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

কমলগঞ্জ থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরির সময় নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখা গেছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন