কমলগঞ্জে আ দি বা সী দে র ভাষা ও সাহিত্য বিষয়ক অনুষ্ঠান
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন

কমলগঞ্জে আ দি বা সী দে র ভাষা ও সাহিত্য বিষয়ক অনুষ্ঠান

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০১/২০২৫ ১০:০৬:৩৫ পূর্বাহ্ন

কমলগঞ্জে আ দি বা সী দে র ভাষা ও সাহিত্য বিষয়ক অনুষ্ঠান

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের কমলগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী ভাষা দশক উদযাপন কমিটি ও দি মণিপুরি মিরর এর আয়োজনে “আদিবাসী ভাষা ও সাহিত্য | অন্তরঙ্গ অবলোকন” শীর্ষক আদিবাসীদের ভাষা ও সাহিত্য বিষয়ক  অনুষ্ঠানে বিভিন্ন ভাষাবাসী কবি-লেখকদের বইয়ের মোড়ক উন্মোচন ও ভাষাভিত্তিক কবিতা আবৃত্তি ও স্মারক প্রকাশিত হয়। গতকাল শুক্রবার (১৭ জানুয়ারি)  সকাল ১১টায় আদমপুর তেতইগাঁও মনিপুরি কালচারাল কমপ্লেক্সে বহুমাত্রিক এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরেণ্য কবি  ও গবেষক অধ্যাপক নৃপেন্দ্রলাল দাশ।

মণিপুরি ভাষার লেখক ও গবেষক কবি এ, কে, শেরামের সভাপতিত্বে ও আয়োকপাম অঞ্জুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক-গবেষক আহমদ সিরাজ, কবি ও সাংবাদিক আকমল হোসেন নিপু। অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন আন্তর্জাতিক আদিবাসী ভাষাদশক উদযাপন কমিটি, বাংলাদেশ এর যুগ্ম আহবায়ক মথুরা বিকাশ ত্রিপুরা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দি মণিপুরি মিরর, মন্ট্রিয়ল, কানাডার এডিটর হামোম প্রবীত, বাংলাদেশ আদিবাসী ফোরামের কো চেয়ারপারসন জিডিসন প্রধান সুচিয়াং, মণিপুরি ভাষার লেখক ও কবি হাজী আব্দুস সামাদ, কবি ও সাংবাদিক শাব্বির এলাহী, জনক দেববর্মা, কবি সাজ্জাদুল হক স্বপন, পরাগ রিছিল, রশা পতাম প্রমুখ। বিকেলে সারা দেশের বিভিন্ন এলাকা থেকে আগত মণিপুরি, গারো, সাঁওতাল, চাকমা, মারমা, খাসি ও ত্রিপুরী ভাষাবাসী কবিদের স্বকন্ঠে কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়।

ফোরামের কো চেয়ারপারসন জিডিসন প্রধান সুচিয়াং, মণিপুরি ভাষার লেখক ও কবি হাজী আব্দুস সামাদ, কবি ও সাংবাদিক শাব্বির এলাহী, জনক দেববর্মা, কবি সাজ্জাদুল হক স্বপন, পরাগ রিছিল, রশা পতাম প্রমুখ। বিকেলে সারা দেশের বিভিন্ন এলাকা থেকে আগত মণিপুরি, গারো, সাঁওতাল, চাকমা, মারমা, খাসি ও ত্রিপুরী ভাষাবাসী কবিদের স্বকন্ঠে কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন