মাধবপুরে জিয়াউর রহমানের জন্মদিন পালিত
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন

মাধবপুরে জিয়াউর রহমানের জন্মদিন পালিত

শেখ জাহান রনি, মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২০/০১/২০২৫ ০৬:৩৪:৩৭ পূর্বাহ্ন

মাধবপুরে জিয়াউর রহমানের জন্মদিন পালিত

ছবি: নিজস্ব


জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্টপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।

মাধবপুর উপজেলা বিএনপি ও পৌর শাখার যৌথ আয়োজনে সোমবার (২০ জানুয়ারি) বিকেলে মাধবপুর উপজেলা মিলনায়তনে দোয়া ও আলোচনা সভা অনুষ্টিত হয়।

এসময় পৌর বিএনপির সভাপতি গোলাপ খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাধবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,মাধবপুর উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল, সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, পৌর বিএনপি সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান মাহবুর রহমান সোহাগ, যুগ্ম সম্পাদক সুমন চৌধুরী, সাবেক মেয়র হাবিবুর রহমান, যুগ্ম সম্পাদক বাবুল হোসেন, যুবদলের আহ্বায়ক এনায়েত উল্লাহ, যুগ্ম- আহ্বায়ক কবির খান চৌধুরী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মারুফ মিয়া প্রমূখ। প্রধান অতিথি সৈয়দ মোঃ শাহজাহান বলেন,শহীদ রাষ্টপতি জিয়াউর রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা।

তিনি দেশ গঠনে অতুলনীয় ভুমিকা রেখেছেন।দেশের মানুষের হৃদয়ে শহীদ রাষ্টপতির নাম লেখা রয়েছে।কিন্তু বিগত আওয়ামীলীগ সরকার ইতিহাস বিকৃত করে জিয়াউর রহমানকে খাটো করতে চেয়েছিল।জনরোষ এখন তারা দেশ থেকে বিতাড়িত।

তিনি বলেন, বিএনপি গণমানুষের দল।দেশে যত তাড়াতাড়ি নির্বাচন হবে জাতির জন্য মঙ্গল।কারন পরাজিত অপশক্তি এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে।বিগত ১৭ বছর দেশের মানুষ গণতান্ত্রিক পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি।

এখন মানুষ ভোট দিতে মুখিয়ে রয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বরণ করে নিতে দেশে লাখো কোটি জনতা অপেক্ষা করছেন।

আলোচনার সভার শহীদ রাষ্টপতি ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ