মৌলভীবাজার শুরু হয়েছে বিজ্ঞান মেলা
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন

মৌলভীবাজার শুরু হয়েছে বিজ্ঞান মেলা

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২১/০১/২০২৫ ০৮:১৯:৩৬ পূর্বাহ্ন

মৌলভীবাজার শুরু হয়েছে বিজ্ঞান মেলা

ছবি : সংগৃহীত


মৌলভীবাজারে শুরু হয়েছে দুদিন ব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে উপজেলা হলরুমে আলোচনাসভা শেষে সদর উপজেলা প্রাঙ্গণে  এ মেলার উদ্বোধন করা হয়।

সদর উপজেলার নিবার্হী অফিসার মোঃ তাজ উদ্দিন এর সভাপতিত্বে মেলার উদ্বোধন করেন,অতিরিক্ত জেলা প্রশাসক বুলবুল আহমেদ।

উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার (ভূমি),মৌলভীবাজার সদর সানজিদা আক্তার,উপজেলা শিক্ষা অফিসার আব্দুছ সামাদ মিয়া,উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার রিপন চন্দ্র দাস,শাহ হেল্লাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সামছুল হক।

মেলায় মৌলভীবাজার সদর উপজেলার ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।মেলায় জলবায়ু পরিবর্তন ও উন্নত জীবন ব‍্যবস্থাসহ বিভিন্ন বিষয়ের উপর প্রজেক্ট উপস্থাপন করেন শিক্ষার্থীরা।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন