মাধবপুরে ছি ন তা ই কৃ ত সিএনজিসহ তিন ডা*কাত গ্রে ফ তা র
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন

মাধবপুরে ছি ন তা ই কৃ ত সিএনজিসহ তিন ডা*কাত গ্রে ফ তা র

শেখ জাহান রনি, মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২২/০১/২০২৫ ০৩:২৯:২৮ পূর্বাহ্ন

মাধবপুরে ছি ন তা ই কৃ ত সিএনজিসহ তিন ডা*কাত গ্রে ফ তা র

ছবি: নিজস্ব


হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ছিনতাইকৃত সিএনজি অটোরিকশাসহ তিন ডাকাতকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

বুধবার (২২ জানুয়ারি) ভোর রাতে  হবিগঞ্জ সদর উপজেলার উচাইল থেকে একজন, মাধবপুর উপজেলার মনতলা থেকে একজন ও ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের সহায়তায় ব্রাহ্মণবাড়িয় সদর থেকে ছিনতাইকৃত সিএনজি অটোরিকশাসহ একজন আন্তঃজেলা ডাকাত দলের সদস্যকে গ্রেফতার করেন। 

গ্রেফতারকৃত ডাকাত দলের সদস্যরা হলো, হবিগঞ্জের মাধবপুর উপজেলার হারিছপুর গ্রামের ছোয়াব আলীর পুত্র মো: নাছির মিয়া (৫৫), ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাদুঘর এলাকার তারা মিয়ার পুত্র ইয়াছিন মিয়া (২৬) ও একই উপজেলার মালিহাতা এলাকার মৃত সাঈদ মিয়ার পুত্র মো: শাফি মিয়া (৩৮)।

হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ওসি নন্দন কান্তি ধর সত্যতা নিশ্চিত করে জানান, আসামিসহ পাঁচজন গত ১৯ জানুয়ারি রাতে মাধবপুর উপজেলার দরগা গেইট এলাকা থেকে যাত্রী হিসেবে হবিগঞ্জের লাখাই যাওয়ার কথা বলে একটি সিএনজি অটোরিকশা ভাড়া নিয়ে পথিমধ্যে চালকের হাতপা বেধে রাস্তায় ফেলে সিএনজি অটোরিকশা নিয়ে যায়। ধৃত আসামিদের আদালতে সোপর্দ করার কার্যক্রম প্রকৃয়াধীন আছে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ