মাধবপুরে কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন

মাধবপুরে কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শেখ জাহান রনি, মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২২/০১/২০২৫ ১০:০৩:৫২ পূর্বাহ্ন

মাধবপুরে কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ছবি: নিজস্ব


বাংলাদেশ হবিগঞ্জের মাধবপুরে সৈয়দ সাঈদ উদ্দিন ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ২২ জানুয়ারি ) সকালে সৈয়দ সাঈদ উদ্দিন ডিগ্রি কলেজের মাঠে ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়।

এসময় সহকারী অধ্যাপক নাছরিন হকের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহেদ বিন কাশেম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সায়হাম গ্রুপের কর্ণধার কলেজের দাতা সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, চৌমুহনী ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, উপজেলা বিএনপির সভাপতি সামসুল ইসলাম কামাল, সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী, অধ্যাপক নজরুল ইসলাম, অধ্যাপক জহিরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, সিনিয়র সহ-সভাপতি মাসুকুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সুমন চৌধুরী, সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এমদাদুল হক মিলন, সাবেক প্রধান সাইফুল হক মৃধা, পৌর যুবদলের আহবায়ক জনি পাঠান, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী,সাংবাদিক কায়েস আহমদ সালমান, আলমগীর কবির,শেখ জাহান রনি, প্রমুখ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ