তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে জেলা পর্যায়ে আন্ত:স্কুল ও আন্ত:কলেজ বিতর্ক প্রতিযোগিতা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন

তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে জেলা পর্যায়ে আন্ত:স্কুল ও আন্ত:কলেজ বিতর্ক প্রতিযোগিতা

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৪/০১/২০২৫ ১২:১১:০৪ অপরাহ্ন

তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে জেলা পর্যায়ে আন্ত:স্কুল ও আন্ত:কলেজ বিতর্ক প্রতিযোগিতা

ছবি : সংগৃহীত


“তারুণ্যের উৎসব-২০২৫” উদযাপন উপলক্ষ্যে জেলা পর্যায়ে আন্ত:স্কুল ও আন্ত:কলেজ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সরকারী উচ্চ বিদ্যালয়ের এম সাইফুর রহমান অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন।সভাপতিত্ব করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, মৌলভীবাজার জেলার নির্বাহী প্রকৌশলী মোঃ খালেদুজ্জামান।

মোঃ জসিম উদ্দিন এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা  মোঃ ফজলুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের জেলা কার্যালয়ের কর্মকর্তাসহ উপজেলা কার্যালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, অন্যান্য দপ্তরের বিভিন্ন কর্মকর্তাসহ কর্মচারীবৃন্দ, বিভিন্ন বিদ্যালয় হতে আগত শিক্ষকমন্ডলী, ছাত্র-ছাত্রীবৃন্দ, ছাত্র প্রতিনিধি ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

উল্লেখ্য, উক্ত আন্ত:স্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় “রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুল, বড়লেখা উপজেলা। এবং আন্ত:কলেজ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় “বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ, শমসেরনগর, কমলগঞ্জ উপজেলা।

আগামী ২৫-৩০ জানুয়ারি অনুষ্ঠিত বিভাগীয় পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতায় উক্ত দুটি প্রতিষ্ঠান অংশ গ্রহণের যোগ্যতা অর্জন করে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে