৬০ কেজি ভা র তী য় গাঁ জা সহ গ্রে ফ তা র ১০ মা ম লা র আ সা মী
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

৬০ কেজি ভা র তী য় গাঁ জা সহ গ্রে ফ তা র ১০ মা ম লা র আ সা মী

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০১/২০২৫ ১০:৪৪:৫৬ পূর্বাহ্ন

৬০ কেজি ভা র তী য় গাঁ জা সহ গ্রে ফ তা র ১০ মা ম লা র আ সা মী

ছবি: নিজস্ব


জেলা গোয়েন্দা পুলিশ ( ডিবি)  ৬০ কেজি ভারতীয় গাঁজা সহ  চিহ্নিত  মাদক ব্যবসায়ী ও ডাকাত জুয়েলকে গ্রেফতার করেছে।

বুধবার (২৯ জানুয়ারী) সকালে মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের গন্ধর্বপুর গ্রামের শওকত আলীর আমবাগান থেকে জুয়েলকে গ্রেফতার করে ডিবি পুলিশ।এ সময় জুয়েলের দখলে থাকা ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। জুয়েল ধর্মঘর ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামের আউস মিয়ার ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক নন্দনকান্তি ধর জানান, 'ডিবি পুলিশ গোপন সূত্রে জানতে পারে জুয়েল ও অন্য কয়েকজন ভারত সীমান্ত থেকে কয়েকটি বস্তা নিয়ে আহম্মদপুর হাইস্কুলের দক্ষিন দিকের আমবাগানে  প্রবেশ করলে আগে থেকে ওঁৎ পেতে থাকা ডিবির একটি টিমের ধাওয়ার মুখে পড়ে। এসময় বস্তা ফেলে কিছু লোক পালিয়ে সীমান্তের দিকে চলে যেতে সক্ষম হলেও জুয়েল ধরা পড়ে।'

জুয়েল আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ও ৮/১০ টি মাদক মামলার আসামী।তার বিরুদ্ধে আদালতের গ্রেফতারী পরোয়ানা জারী রয়েছে।

এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ডিবি ওসি নন্দনকান্তি ধর।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ