কমলগঞ্জ-শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

কমলগঞ্জ-শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০২/২০২৫ ০৮:৩৭:৫২ পূর্বাহ্ন

কমলগঞ্জ-শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের কমলগঞ্জ ও শ্রীমঙ্গলে আজ রবিবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। চলতি মৌসুমে এটিই সর্বনিম্ন তাপমাত্রা। এই তাপমাত্রা গত দু’দিন ধরে বয়ে চলছে। এর আগে গত শনিবার শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকে সূর্যের দেখা মিলেছে। ঝলমলে রোদ উষ্ণতা ছড়িয়েছে। তবে কনকনে বাতাস বইছিল। মৃদু শৈত্যপ্রবাহের মধ্যে চা–বাগান অধ্যুষিত এলাকাগুলোয় শ্রমিকেরা গরম কাপড় পরে কাজে যোগ দিয়েছেন।

শ্রীমঙ্গল ও বাইরের উপজেলাগুলোয় খোঁজ নিয়ে জানা গেছে, সন্ধ্যার পর শহরে তাপমাত্রা একটু বেশি থাকলেও গ্রামাঞ্চল ও চা-বাগানে বেশ ঠান্ডা অনুভূত হয়। এতে বিপাকে পড়েন শ্রমজীবী ও ছিন্নমূল মানুষ। চা-বাগানগুলোয় শীত বেশি পড়ায় কাজ করতে কষ্ট হচ্ছে চা–শ্রমিকদের।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান বলেন, ‘শ্রীমঙ্গলে আজ ৮.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, গতকাল শনিবার ছিলো একই তাপমাত্রা। তবে সূর্য ওঠার কারণে ঠান্ডা একটু কম অনুভূত হচ্ছে। যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। উপজেলাটিতে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। আগামী দুই দিন এমন শৈত্যপ্রবাহ থাকতে পারে, তবে তাপমাত্রা ক্রমেই বাড়বে।’

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ