কমলগঞ্জের মাধবপুরে আইন শৃঙ্খলা বিষয়ক বিট পু লি শিং সভা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন

কমলগঞ্জের মাধবপুরে আইন শৃঙ্খলা বিষয়ক বিট পু লি শিং সভা

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১০/০২/২০২৫ ০৯:৫৫:০৯ পূর্বাহ্ন

কমলগঞ্জের মাধবপুরে আইন শৃঙ্খলা বিষয়ক বিট পু লি শিং সভা

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের কমলগঞ্জে চুরি ডাকাতি ও মাদক সংক্রান্ত অপরাধ প্রতিরোধে আইন শৃঙ্খলা বিষয়ক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল রোববার রাত ৮টায় উপজেলার মাধবপুর ইউনিয়নের মাধবপুর বাজারে ব্যবসায়ী কমিটির সভাপতি সাবেক চেয়ারম্যান পুস্প কুমার কানুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ থানার ওসি সৈয়দ ইফতেকার হোসেন।

সাংবাদিক আসহাবুজ্জামান শাওন এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মাধবপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিবনারায়ণ শীল, ইউপি সদস্য হাতিম মিয়া, মাধবপুর ইউনিয়ন জাতীয়তাবাদী বিএনপির সভাপতি মাসুক মিয়া, মাধবপুর বাজার ব্যবসায়ী কমিটির সম্পাদক আকলাকুজ্জামান খলু, মাধবপুর ইউনিয়ন বিট পুলিশের দায়িত্বরত এসআই জিয়াউল হক,ইসলামবাদ মসজিদ কমিটির সভাপতি আবুল বাশার প্রমূখ।

এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য দেন, ব্যবসায়ী কমিটির কোষাধ্যক্ষ কাসেম আহমেদ,সদস্য রাজেন ভর।

প্রধান অতিথির বক্তব্যে কমলগঞ্জ থানা ওসি সৈয়দ ইফতেখার হোসেন এলাকার আইন শৃঙ্খলার উন্নয়ন, চুরি, ডাকাতি ও মাদক প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার এবং কোন গুজবে কান না দেয়ার আহ্বান জানান। সেই সাথে কোন ব্যক্তি পুলিশের নাম ভাঙিয়ে নিরপরাধ কোন লোককে বিনা কারণে হয়রানি করার চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা