কুলাউড়ায় বিনম্র শ্রদ্ধায় ভাষা শ হী দ দের স্মরণ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন

কুলাউড়ায় বিনম্র শ্রদ্ধায় ভাষা শ হী দ দের স্মরণ

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ২১/০২/২০২৫ ০৭:৪০:১৪ পূর্বাহ্ন

কুলাউড়ায় বিনম্র শ্রদ্ধায় ভাষা শ হী দ দের স্মরণ

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের কুলাউড়ায় আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( অ. দা.) শাহ জহুরুল হোসেন। পরে একে একে পুলিশ প্রশাসন,  উপজেলা ও পৌর  বিএনপির নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল,  জাসদসহ অন্যান্য সংগঠননের নেতৃবৃন্দরাও শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এ ছাড়া ভাষাসৈনিক রওশানা আরা বাচ্চুর সমাধিস্থলেও পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে সকাল ৮টায় শহরে প্রভাতফেরি ও সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের হলরুমে ভাষা আন্দোলনের অমর শহীদদের স্মৃতির উদ্দেশ্যে আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ. দা.) শাহ জহুরুল হোসেন।

উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৌরভ গোস্বামীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু মাসুদ, কৃষি কর্মকর্তা মুহাম্মদ জসিম উদ্দিন, থানার পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত শেখর ভট্টাচার্য, উপজেলা শিশুবিষয়ক কর্মকর্তা আবুল বাশার, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক মো. আব্দুল মুন্তাজিম, নায়েবে আমির মো. জাকির হোসেন, পৌর আমির মো. রুহুল আমিন রইয়ব, বিএনপি নেতা মুরাদ আহমদ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, সাংবাদিক এস আর অনি চৌধুরী ও হাবিবুর রহমান হোসাইন, উপজেলা নাগরিক কমিটির প্রতিনিধি লিংকন তালুকদার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা নাহিদুর রহমান, আদনান চৌধুরী, ইব্রাহিম আলী ও মো. জাকির প্রমুখ।

সভা শেষে উপজেলা প্রশাসন ও শিশু একাডেমি কর্তৃক আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ