চা-বাগানের খুদে শিক্ষার্থীদের দেয়া হলো পুষ্টিকর খাবার
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন

চা-বাগানের খুদে শিক্ষার্থীদের দেয়া হলো পুষ্টিকর খাবার

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ২২/০২/২০২৫ ০৮:২৬:০৮ পূর্বাহ্ন

চা-বাগানের খুদে শিক্ষার্থীদের দেয়া হলো পুষ্টিকর খাবার

ছবি: নিজস্ব


আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মায়ের কোলে করে শিশুরা আসছে, স্বভাব নিয়মে তারা খুনসুটি করছে, হাসছে, খাচ্ছে, খাওয়া শুরু করার আগে সবাইকে চমকে দিয়ে সজোরে হাততালি দিচ্ছে...এ এক অন্যরকম দৃশ্য, অন্যরকম অনুভূতি!

মৌলভীবাজারের কুলাউড়ার কালিটি চা বাগানের ১৫০ জন খুদে শিক্ষার্থীদের পুষ্টিকর খাবারের নির্মল মুহূর্ত শুক্রবার (২১ ফেব্রুয়ারি) উপহার দিলো যুক্তরাষ্ট্র প্রবাসী বিশ্বজিৎ দেবনাথ মিথুন। 

নিজের দ্বিতীয় সন্তানের জন্ম উপলক্ষে তাদের সাথে আনন্দ ভাগাভাগি করতে এই আয়োজন করা হয়। সমস্ত আয়োজনের নিবেদিতপ্রাণ দিলীপ দাস, দাদা কৃষ্ণদাস অলমিকের ঐকান্তিক প্রচেষ্টায় আর কালিটি চা বাগানের প্রাক-প্রাথমিক স্কুলের বাচ্চাদের সাথে করে নিয়ে আসা দিদিমণি সবিতা অলমিক, দীপা দাস, শিল্পী অলমিকের আদর-ভালোবাসায় শুক্রবারের দুপরের এই আনন্দ সাক্ষ্য হয়ে রইলো। এ যেনো ছেলেবেলায় ফিরে যাওয়া, নিজের ভিতর সেই শিশুমনটিকে আবার ফিরে পাওয়া ।

সাদা ভাত, মোরগের মাংস, ডিম, মুগডাল দিয়ে খাবার পরিবেশনের পর শিক্ষার্থীদের' মধ্যে চকলেট বিতরণ করা হয়।

এই সাক্ষ্যমাখা মুহূর্তে আরও উপস্থিত ছিলেন রেজাউল আম্বিয়া রাজু, পিংকু দেবনাথ, মিলন কালোয়ার, সুমন অলমিক, রঞ্জু নাইডু, বাসন্তী ভুইয়া, মিলন রায় প্রমুখ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ