কুলাউড়ায় মধুবনকে লাখ টাকা জরিমানা
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন

কুলাউড়ায় মধুবনকে লাখ টাকা জরিমানা

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০৯/২০২৩ ০৯:১০:১৪ পূর্বাহ্ন

কুলাউড়ায় মধুবনকে লাখ টাকা জরিমানা

ছবি : নিজস্ব


মৌলভীবাজারের কুলাউড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মধুবন অভিজাত মিষ্টি বিপণীকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান এই অভিযান পরিচালনা করে মধুবনকে জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রবিবার (২৪ সেপ্টেম্বর) সকালে ঢাকায় যাওয়ার পথে কুলাউড়ার মধুবন মিষ্টি বিপণী থেকে ১০ পিস সন্দেশ মিষ্টি কিনেন সাপ্তাহিক বেনিআসহকলার সম্পাদক আশরাফুল ইসলাম খাঁন হিরো। গাড়িতে বসে পরিবারকে নিয়ে মিষ্টি খাওয়ার পর তারা বমি ও ডায়রিয়ায় আক্রান্ত হন।

পরবর্তীতে আশরাফুল ইসলাম কুলাউড়ার ইউএনওকে বিষয়টি অবগত করেন। পরে ইউএনও জেলা খাদ্য নিরাপদ কর্তৃপক্ষকে বিষয়টি জানালে সোমবার মধুবনে অভিযান চালিয়ে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। অভিযানকালে মধুবন থেকে পচা মিষ্টি জব্দ করে বিনষ্ট করা হয়।

অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সৌরভ রায়, জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক দীপংকর ব্রহ্মচারী, কুলাউড়া উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক জসিম উদ্দিন আহমদসহ থানাপুলিশের একটি দল সহযোগিতা করে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান জরিমানার বিষয়টি নিশ্চিত করে জানান, জনস্বার্থে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।

এম সি



শীর্ষ সংবাদ:

নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী