গোলাপগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, আহত ১৫
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

গোলাপগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, আহত ১৫

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৬/২০২৩ ০৫:৩৪:০৬ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, আহত ১৫

গোলাপগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস খাদে


সিলেটের গোলাপগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৩ জুন) দুপুর আড়াইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের সিলেট-জকিগঞ্জ সড়কের তের মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে হঠাৎ করে একটি যাত্রীবাহী বাস (সিলেট-জ-১১০৫৮৪) নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় স্থানীয়রা এসে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেন। তারা জানান, অন্তত ১৫ জনের মতো যাত্রী আহত হয়েছেন। এরমধ্যে সাত জনের অবস্থা গুরুতর।

বাসের যাত্রী আব্দুর রাজ্জাক বলেন, তিনি কালীগঞ্জ থেকে সিলেটে যাওয়ার জন্য পরিবারের ৪ সদস্যকে নিয়ে রওয়ানা হয়েছিলেন। দুর্ঘটনায় কারো কোন ক্ষতি হয়নি। তবে সাথে থাকা মোবাইল ফোন ও টাকা খুঁজে পাননি।

আরেক যাত্রী নজরুল ইসলাম বলেন, তিনি বাসের একেবারে পিছনের সিটে ছিলেন। কিভাবে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে তা তিনি বলতে পারেননি।

খবর পেয়ে গোলাপগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে।

গোলাপগঞ্জ মডেল থানার উপপরিদর্শক জামাল বলেন, ঘটনাস্থলে গিয়ে কোনো আহত যাত্রী পায়নি। এর আগেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। তবে কতজন আহত হয়েছেন তা সঠিক বলা যাচ্ছে না।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ