এক ফোঁটাও তেল পাবে না যু ক্ত রা ষ্ট্র!
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ AM

এক ফোঁটাও তেল পাবে না যু ক্ত রা ষ্ট্র!

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০৩/২০২৫ ১২:৩৩:৫৯ PM

এক ফোঁটাও তেল পাবে না যু ক্ত রা ষ্ট্র!

ছবি : সংগৃহীত


নরওয়ের বৃহৎ জ্বালানি তেল কোম্পানি হাল্টবাক বাংকার্স ঘোষণা দিয়েছে, তারা আর যুক্তরাষ্ট্রের নৌবাহিনীকে জ্বালানি দেবে না। মার্কিন ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির বিতর্কের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর এক্সপ্রেসের।

কোম্পানিটি জানিয়েছে, ট্রাম্প ইউক্রেনকে যেভাবে অসম্মান করেছেন, তা মেনে নেওয়া যায় না। ইউক্রেনের প্রেসিডেন্ট যে সংযম দেখিয়েছেন, তা প্রশংসনীয়। তবে যুক্তরাষ্ট্র যা করেছে, তা ছিল এক প্রকার ছলনা, যা আমাদের অসুস্থ বোধ করিয়েছে। তাই আমরা সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিয়েছি, নরওয়ের বন্দরে থাকা মার্কিন বাহিনীকে জ্বালানি সরবরাহ বন্ধ করব।

কোম্পানিটির মালিক গুনার গ্রান নরওয়ের সংবাদমাধ্যমকে জানান, ট্রাম্প যতদিন ক্ষমতায় আছেন, আমেরিকানদের এক ফোঁটাও জ্বালানি দেব না। আমরা একটি বেসরকারি প্রতিষ্ঠান এবং আমাদের গ্রাহক বেছে নেওয়ার অধিকার আমাদের রয়েছে।

এই জ্বালানি নিষেধাজ্ঞা অবিলম্বে কার্যকর হবে এবং নরওয়ের বন্দরে মার্কিন নৌবাহিনীর কোনো জাহাজ আর জ্বালানি পাবে না। হাল্টবাক বাংকার্স বিবৃতিতে ইউরোপের অন্যান্য প্রতিষ্ঠানকেও একই ধরনের সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছে।

এদিকে জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পোস্টে বলেন, আমরা মার্কিন জনগণ এবং সরকারকে সবসময় কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি। তিনি আরও বলেন, আমাদের সম্পর্ক কেবল দুই নেতার মধ্যকার নয়, বরং আমাদের জনগণের মধ্যে ঐতিহাসিক ও মজবুত বন্ধন রয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ: